ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১০-২০২৬ দুপুর ৪:৩৯

রাজধানীর তুরাগে ৬ হাজার ১০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ১৪৯ ক্যান বিয়ার ও আড়াই কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮১ হাজার ৩০০ টাকা।

বুধবার (১৪ অক্টোবর) রাত ২টা ১৫ মিনিটের দিকে দিয়াবাড়ী বিআরটিএ মাঠের পূর্ব পাশে ‘সাউদান অটোমোবাইলস’-এর সামনে একটি অফিসকক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. মেহেদী হাসান ফয়সালের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। পলাতক আসামি আতাউর ওরফে তাকলা আতাউরের অফিসকক্ষে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করার সময় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রিদয় মির্জা (২৯), মো. রতন মিয়া (৩০), মোসা. কুহিনুর বেগম (৩৫) ও মোছা. স্বপ্না বেগম (৩২)।

অভিযানে ১৪৯ ক্যান কুম্পেল আল্ট্রা স্ট্রং বিয়ার, ৬ হাজার ১০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট ও ২ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা বিয়ারের আনুমানিক মূল্য ৭৪ হাজার ৫০০ টাকা, ট্যাপেনটাডল ট্যাবলেটের মূল্য ২ লাখ ৩১ হাজার ৮০০ টাকা এবং গাঁজার মূল্য ৭৫ হাজার টাকা। রাত ২টা ৪০ মিনিটের দিকে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা তৈরি করে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পলাতক আসামি আতাউরের সঙ্গে যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন।

এ ঘটনায় গ্রেপ্তার চারজন ও পলাতক আসামি আতাউরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তুরাগ থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

 

এমএসএম / এমএসএম

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ

ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার