ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিনা টিকেটে ট্রেন ভ্রমণ, ২১৫ যাত্রীকে জরিমানা


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২২-১০-২০২১ দুপুর ২:৪৫
টিকেটবিহীন ট্রেনে ভ্রমণ বন্ধ ও ট্রেনের ভেতরে যত্রতত্র হকার মুক্ত রাখতে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন দিয়ে সকল ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকেটে ভ্রমণের দায়ে ২১৫ যাত্রীদের জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বঙ্গবন্ধু রেলস্টেশনে অভিযান পরিচালনা করেন রেলওয়ের ঈশ্বরদীর ট্রাফিক ইন্সেপেক্টর অপু রায় চৌধুরী। এসময় বিভিন্ন ট্রেনে বিনা টিকেটে ভ্রমণের দায়ে টিকেটের মূল্যসহ জরিমানা করা হয়। শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব  রেলস্টেশন কর্তৃপক্ষ এ বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
এসময় একতা একপ্রেস, রংপুর এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, সিল্কসিটি, জামালপুর এক্সপ্রেসসহ অন্যান্য ট্রেনে বিনা টিকেটে ভ্রমণের দায়ে যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ ২৬ হাজার ৪৬০ টাকা এবং জরিমানা করা হয় ২২ হাজার ৪৭০ টাকা। এ সময় উপস্থিত ছিলেন- রেলওয়ের টিটিই ইন্সপেক্টর আব্দুল আলিম বিশ্বাস মিঠু, বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে হেড বুকিং মাস্টার রেজাউল করিমসহ টিটিসহ স্টাফরা।
 
এ বিষয়ে পাকশী রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, অভিযান পরিচালনা করায় বিনা টিকেটে ভ্রমণ যাত্রীর সংখ্যা দিনদিন কমে যাচ্ছে। এতে যারা ট্রেনে ভ্রমণ করেন তারা টিকেট কেটে ট্রেনে উঠছেন। যাত্রীদের মাঝেও টিকেট কাটার প্রবণতা বেড়েছে। ট্রেনে হকারমুক্ত করার জন্যও অভিযান হচ্ছে। তবে অভিযান পরিচালনার খবর পেয়ে হকাররা আগেই ট্রেন থেকে নেমে পড়েন। অভিযান পরিচালনা করায় ট্রেনের যাত্রীরাও সন্তুষ্ট।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার