ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ১৫-১০-২০২৬ দুপুর ১:২২

চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং কমলাপুর রেলওয়ে ফরেন পোস্ট অফিসে ধারাবাহিক পৃথক অভিযান পরিচালনা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গত ১৩ ও ১৪ অক্টোবর পরিচালিত এ অভিযানে ভায়াগ্রা ও ইনসুলিনসহ বিপুল পরিমাণ জীবনরক্ষাকারী ও সংবেদনশীল ওষুধ, আমদানি-নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, বিদেশি সিগারেট, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, মোবাইল ফোন এবং বিদেশি মদ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা।

এ অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইটে ভায়াগ্রাসহ স্পর্শকাতর ওষুধ আনা এবং বিমানবন্দর থেকে ডাক বাছাই কেন্দ্র হয়ে রেলপথের মাধ্যমে চট্টগ্রাম জিপিওতে পণ্য পাঠানোর অভিনব এক চোরাচালান চক্রের সন্ধান মিলেছে।

অভিযানের বিবরণী অনুযায়ী, গত ১৪ অক্টোবর ইথিওপিয়ান এয়ারলাইন্সের (ইটি ৬৮০) যাত্রী জাহাঙ্গীরের ব্যাগেজ তল্লাশি করে ভায়াগ্রা ও ইনসুলিনসহ প্রায় ৫৫ কেজি ওষুধ আটক করা হয়। কোনো প্রকার চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ভায়াগ্রার অননুমোদিত বিপণন এবং কোল্ড চেইন না মেনে ইনসুলিনের মতো তাপমাত্রা-সংবেদনশীল ওষুধের অনিরাপদ পরিবহন জনস্বাস্থ্যের জন্য চরম মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে।

অপরদিকে গত ১৩ অক্টোবর কমলাপুর রেলওয়ে স্টেশনের ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে ৭ হাজার ৭৮৭ পিস আমদানি-নিষিদ্ধ ‘গৌরি ক্রিম’ এবং ৩১টি ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়। আকাশপথে দেশে আনার পর এসব পণ্য বিমানবন্দরের ডাক বাছাই কেন্দ্র ও কমলাপুর আরএমএস সেন্টার হয়ে ডাকবাহী রেলে চট্টগ্রাম জিপিওতে পাঠানোর অপচেষ্টা চলছিল। এছাড়া গত দুই দিনে বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ ও পরিত্যক্ত কার্টন তল্লাশি করে মোট ৫৩১ কার্টন বিদেশি সিগারেট, ৬৪ কেজির বেশি নিষিদ্ধ ক্রিম, ৬৮ কেজি কসমেটিকস, ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ৩২টি ল্যাপটপ, ৩টি দামি মোবাইল ফোন এবং ১৭ লিটার মদ উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, এ সফল অভিযানের মাধ্যমে রাষ্ট্রের বড় অঙ্কের রাজস্ব ফাঁকি রোধের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ওষুধের অবৈধ বাজারজাতকরণ প্রতিহত করা সম্ভব হয়েছে। বিমানবন্দর, ডাক বাছাই কেন্দ্র এবং রেল পরিবহন ব্যবস্থায় নজরদারি জোরদারের অংশ হিসেবে ভবিষ্যতেও এমন সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব