ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট


জাহাঙ্গীর আলম শাহীন photo জাহাঙ্গীর আলম শাহীন
প্রকাশিত: ১৭-১০-২০২৬ দুপুর ১:১২

রাজধানীর গুলিস্তান-ফুলবাড়িয়া এলাকার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন জাকের সুপার মার্কেটের বেজমেন্টকে কেন্দ্র করে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে চাঁদাবাজি, দখলবাজি ও প্রতারণার এক সুপরিকল্পিত সিন্ডিকেট। “ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি” নামের আড়ালে পরিচালিত এই চক্রটি কার্যত শত শত ব্যবসায়ীকে জিম্মি করে কোটি টাকার অবৈধ লেনদেনের এক ভয়ংকর জাল বিস্তার করেছে, এমনই অভিযোগ ভুক্তভোগীদের।

অভিযোগের তীর সরাসরি সমিতির প্রধান মো. হানিফ, তার সহযোগী ( ফিরোজ এর ডান হাত) মো. আবদুর মালেক এবং তাদের ছত্রছায়ায় গড়ে ওঠা সন্ত্রাসী বাহিনীর দিকে। ফিরোজ গ্যাং  রহস্যজনকভাবে সেই অবৈধ দখলদারিত্বই নতুন রূপে ফিরে এসেছে।

তথ্যানুসন্ধানে উঠে এসেছে, জাকের সুপার মার্কেটের একজন ক্ষুদ্র ব্যবসায়ী পরিচয়ধারী হানিফ নিজস্ব স্বার্থসিদ্ধির লক্ষ্যে স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুনরায় বেজমেন্ট দখলের নীলনকশা আঁকেন। ৩৩ নম্বর ওয়ার্ডের প্রভাবশালী মহলের সহযোগিতা নিয়ে শুরু হওয়া এই অপতৎপরতা পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে ভিন্ন দলের নাম ভাঙিয়ে আরও বিস্তৃত রূপ নেয়। একইসঙ্গে, মার্কেটের সাবেক প্রভাবশালী চক্রের প্রতিনিধি হিসেবে পরিচিত আবদুর মালেক যার নিজস্ব কোনো বৈধ ব্যবসা বা দোকান নেই। এই দখলবাণিজ্যের অন্যতম নিয়ন্ত্রকে পরিণত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পদপরিবর্তনের পর পরিস্থিতি আরও বেপরোয়া হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেট পুনরায় বেজমেন্ট দখল করে শত শত অবৈধ দোকান নির্মাণ করে এবং আগের তুলনায় বেশি সংখ্যক দোকান তৈরি করে তা মোটা অঙ্কের টাকায় বিক্রি বা বরাদ্দ দেয়। এতে করে পুরো মার্কেট এলাকা কার্যত এক ধরনের “অঘোষিত বাণিজ্যিক দখল জোনে” পরিণত হয়েছে।

সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, আদালতে বিচারাধীন একটি মামলাকে পুঁজি করে প্রতারণার এক সুসংগঠিত অর্থনৈতিক ফাঁদ তৈরি করা হয়েছে। প্রশাসক আবদুস সালাম স্পষ্টভাবে জানিয়েছেন, হাইকোর্টের চূড়ান্ত রায় ছাড়া এই বেজমেন্টে কোনো কার্যক্রম বৈধ নয় এবং সিটি করপোরেশন কোনো অবৈধ কার্যক্রমকে বৈধতা দেবে না। অথচ এই অবস্থানকেই বিকৃতভাবে উপস্থাপন করে সিন্ডিকেটটি প্রায় ৬০০ ব্যবসায়ীর কাছ থেকে “মামলা পরিচালনা”র নামে প্রতিজনের কাছ থেকে ৮৫ হাজার টাকা আদায় করেছে। শুধু তাই নয়, “রিভিউ”র অজুহাতে আরও প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

প্রতিবাদ করলেই নেমে আসে নির্যাতনের খড়্গ। ভুক্তভোগী ব্যবসায়ী বাদল জানিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতেই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। এমন অভিযোগ আরও অনেকের, যারা ভয়ে প্রকাশ্যে আসতে সাহস পাচ্ছেন না।

দীর্ঘ ১৭ বছর মার্কেটে দোকান বসিয়ে অতিরিক্ত অর্থ আদায়, সময় অসময়ে মার্কেটে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের হেনস্থাও অর্থ আদায়, বেজমেন্টে অফিস স্থাপন এবং জুলাই আন্দোলনের ছাত্রদের বিরুদ্ধে অর্থ যোগানের মন্তব্য জানতে ২ নং সরসপুর ইউনিয়ন মনোয়ারগঞ্জ আওয়ামী লীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি ফিরোজ আহম্মদের বর্তমান অফিস হোটেল মেরিনাতে গেলে তিনি 'দৈনিক সকালের সবায়'কে বলেন, আমার বিরুদ্ধে বৈষম্য বিরোধী মামলা হয়েছিল তা শেষ হয়ে গেছে। এমনকি তিনি বেশ কয়েকজন সাংবাদিকের পরিচয় তুলে ধরেন। 
চলবে,,,,

এমএসএম / এমএসএম

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন