তাড়াশে অসহায় মানুষদের ফ্রি খাওয়ালেন আম জনতার হোটেল
সিরাজগঞ্জের তাড়াশে অসহায়,প্রতিবন্ধী,এতিম ও পথ শিশুদের ফ্রি খাওয়ালেন আম জনতার হোটেল। ২২ অক্টোবর শুক্রবার জুম্মা নামাজ পর ভিলেজ ভিশনের আয়োজনে ,ওই সংগঠনেরই একটি কর্মসূচি আম জনতার হোটেল এর উদ্যোগে ১শ জন অসহায়,প্রতিবন্ধী,এতিম ও পথ শিশুদের ফ্রি খাবার দিয়ে শুভ উদ্বোধন করলেন সংগঠনের নির্বাহী পরিচালক খন্দকার শরিফুল ইসলাম ও তার ভলান্টিয়ারগন। “এখানে খাবার খেয়ে যাবেন,টাকা নিয়ে ভাববেন না-যা ইচ্ছে তাই দিবেন না থাকলে না দিবেন” সবার জন্য উম্মুক্ত এই প্রতিবাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংগঠন ‘পাশে আছি’ এর সহযোগীতায় প্রতি শুক্রবার জুম্মা নামাজ পর ২ টা থেকে ৪টা পর্যন্ত এই হোটেল খোলা থাকবে। সংস্থার পক্ষ থেকে শৃংখলা রক্ষার্থে ,প্রতিবন্ধী,এতিম,অসহায় ও পথ শিশুদের মাঝে টুকুন দিয়ে প্রতি শুক্রবার খাবার বিতরণ করা হবে। এই বিষয়ে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম রাব্বানী কর্মসুচি দেখে বলেন, ভিলেজ ভিশন তাড়াশে এ সকল মানুষের পাশে দাড়িয়ে সকলের কাছে প্রশংসিত হয়েছে।
এমএসএম / এমএসএম
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ