ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৭-১০-২০২৬ বিকাল ৬:৮
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমানবন্দরের আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা ও ৬৫ ইঞ্চির ১৮টি মনিটর স্থাপন করা হয়েছে। এর ফলে যাত্রীরা এখন মনিটরে সরাসরি দেখতে পারবেন তাঁদের লাগেজের গতিবিধি।
নতুন এ ব্যবস্থার আওতায় উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, নির্ধারিত স্থানে পরিবহন, বাছাই এবং লাগেজ বেল্টে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা যাবে। এতে লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়া সম্পর্কে যাত্রীদের ধারণা আরও স্পষ্ট হবে এবং লাগেজ সংগ্রহে বাড়বে স্বচ্ছতা ও জবাবদিহি।
বেবিচক জানিয়েছে, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজের নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে প্রবাসীসহ দেশি-বিদেশি যাত্রীরা যাতে ভ্রমণ শেষে নির্বিঘ্নে ও নিশ্চিন্তে নিজেদের লাগেজ সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যেই প্রযুক্তিনির্ভর এ সেবা চালু করা হয়েছে।
বিমানবন্দরে যাত্রীবান্ধব সেবা সম্প্রসারণ এবং লাগেজ ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বেবিচক।

এমএসএম / এমএসএম

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা

হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।

সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির

বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান

সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান