তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত
রাজধানীর তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ সায়েন্স ক্লাবের উদ্যোগে বিজ্ঞান প্রদর্শনী (সায়েন্স এক্সিবিশন) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) আয়োজিত এ প্রদর্শনীতে তিনটি শ্রেণিভিত্তিক গ্রুপে শিক্ষার্থীরা পাঁচটি বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট উপস্থাপন করে। এসব প্রজেক্টের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন বিষয় হাতে-কলমে তুলে ধরার পাশাপাশি নিজেদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার পরিচয় দেয়।
প্রদর্শনীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা ‘ওয়াটার সাইকেল’ ও ‘ডে অ্যান্ড নাইট’ শীর্ষক দুটি প্রজেক্ট উপস্থাপন করে। ‘ওয়াটার সাইকেল’ প্রজেক্টে সূর্যের তাপে পানি বাষ্পে পরিণত হওয়া, বাষ্প থেকে মেঘ তৈরি এবং বৃষ্টির মাধ্যমে পানি পৃথিবীতে ফিরে আসার প্রক্রিয়া তুলে ধরা হয়। অন্যদিকে, ‘ডে অ্যান্ড নাইট’ প্রজেক্টে পৃথিবীর নিজ অক্ষের ওপর আবর্তনের ফলে কীভাবে দিন ও রাত হয়, তা মডেলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে শিক্ষার্থীরা।
তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা ‘ওয়াটার ফর লাইফ’ প্রজেক্টের মাধ্যমে মানুষ, প্রাণী ও উদ্ভিদের জীবনধারণে পানির গুরুত্ব তুলে ধরে। পাশাপাশি পানির সঠিক ব্যবহার, বিশুদ্ধ পানি পান এবং পানির অপচয় রোধের প্রয়োজনীয়তার বিষয়টিও প্রজেক্টটির মূল ধারণা হিসেবে উপস্থাপন করা হয়।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা ‘দ্য ইউনিভার্স’ ও ‘ন্যাচারাল রিসোর্সেস’ শীর্ষক দুটি প্রজেক্ট প্রদর্শন করে। ‘দ্য ইউনিভার্স’ প্রজেক্টে মহাবিশ্ব, সূর্য, চাঁদ, গ্রহ-নক্ষত্র ও সৌরজগতের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। অন্যদিকে, ‘ন্যাচারাল রিসোর্সেস’ প্রজেক্টে পানি, মাটি, বায়ু, বন, সূর্যালোকসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদের গুরুত্ব এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ এমদাদ হোসেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ড. মোহাম্মদ এমদাদ হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং নিজেদের চিন্তাভাবনা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে নতুন নতুন বিষয় তৈরি করতে পারে, আজকের বিজ্ঞান প্রদর্শনী তারই প্রমাণ। ছোট ছোট শিক্ষার্থীদের এমন উদ্যোগ, আগ্রহ ও উদ্ভাবনী চিন্তা আমাকে মুগ্ধ করেছে। হাতে-কলমে শেখার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানের বিষয়গুলো সহজে বুঝতে পারে এবং বাস্তব জীবনে সেগুলোর প্রয়োগ সম্পর্কে ধারণা লাভ করে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের এই সৃজনশীল কাজের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ দেওয়া প্রয়োজন। তাই আমি প্রদর্শনীতে অংশ নেওয়া সবাইকে পুরস্কৃত করব। আমার প্রত্যাশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আরও আগ্রহী করে তুলবে, তাদের নতুন কিছু শেখার অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য উদ্ভাবনী চিন্তাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
যাত্রাবাড়ীতে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুলিশ বক্সে হেনস্তা
শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা
হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ
ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা
মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।
সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির
বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান