পাইকগাছায় প্রেমিকাকে ধর্ষণের ঘটনায় প্রেমিক আটক
খুলনার পাইকগাছায় পিতা মাতার অনুপস্থিতিতে প্রেমিকাকে ধর্ষনের অভিযোগে প্রেমিককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
মামলার বিবারণে জানা যায়,উপজেলার নোয়াকাটি গ্রামের একটি শিশুর কন্যার সাথে তালা থানার শিবপুর গ্রামের আব্দুল ওহাব শেখের কলেজ পড়ুয়া ছেলে সৈকত শেখ (১৯)প্রেমের সম্পর্ক গড়ে তোলে। মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ে ৭ম শ্রেণী ও ছেলেটি তালা মুক্তিযোদ্ধা কলেজে প্রথম বর্ষে লেখা পড়া করে। মামলার বিবরণ ও উপপুলিশ পরিদর্শক (এস আই) মোঃ আইয়ুব হোসেন জানান, শুক্রবার দিবাগত রাতে মেয়ের পিতা-মাতা বাড়িতে না থাকার সুযোগে রাত সাড়ে ১২ টার দিকে ছেলেটি তাদের বাড়িতে এসে মেয়েটিকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে রাজি না হওয়ায় জোর করে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে তার চাচা ও এলাকাবাসি এগিয়ে এসে ছেলেটিকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাকে আটক করে। এ ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, মেয়েটির পিতা একজন ক্যান্সার রুগী। সে যশোর দড়াটানা একটি ক্লিনিকে চিকিৎসাধীন থাকায় বাড়িতে কোন লোক ছিলোনা। এ সুযোগে মেয়েটির বাড়ি এসে ছেলেটি এমন ঘটনা ঘটিয়েছে। মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied