ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ভারতীয় নাগরিকের হারানো ফোন উদ্ধার ও অনলাইন প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার: এপিবিএন


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৯-১০-২০২৬ দুপুর ১:৫০

ভারতের এক নাগরিকের খোয়া যাওয়া আধুনিক মোবাইল ফোন উদ্ধার এবং চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎকারী একটি অনলাইন প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পৃথক বিশেষ অভিযানে চট্টগ্রাম থেকে একটি দামি ‘স্যামসাং এস২৫’ ফোন উদ্ধার এবং খুলনার বটিয়াঘাটা থেকে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় রাজধানীর উত্তরায় এপিবিএন সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত ডিআইজি (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. নুরুল ইসলাম। এপিবিএনের সাম্প্রতিক সাফল্য, সাইবার সহায়তা ও চলমান অভিযান তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে এপিবিএনের প্রেস উইং।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা সৌরভ মণ্ডলের (৩৩) একটি উচ্চমূল্যের স্যামসাং এস২৫ মোবাইল ফোন হারিয়ে যায়। এ ঘটনায় গত ৩১ আগস্ট কলকাতার টালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরবর্তীতে সৌরভ মণ্ডল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এপিবিএন সদর দপ্তরের ল অ্যান্ড মিডিয়া শাখার অফিশিয়াল পেজের মেসেঞ্জারে সহায়তা চেয়ে বিস্তারিত তথ্য পাঠান। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাইবার ইন্টেলিজেন্স ও আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত ৮ অক্টোবর বন্দরনগরী চট্টগ্রাম থেকে হারানো মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করে এপিবিএন।

অপর এক অভিযানে, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নিরীহ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে খুলনার বটিয়াঘাটা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে অনলাইন প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। চক্রটি চাকরির ভুয়া প্রস্তাব দিয়ে সম্প্রতি ৮৮ হাজার ৮৯০ টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় গত ১২ অক্টোবর নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। গ্রেপ্তারকালে তাদের হেফাজত থেকে অপরাধকর্মে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন ও ১৫টি সিম কার্ড জব্দ করা হয়। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

অতিরিক্ত ডিআইজি নুরুল ইসলাম বলেন, আধুনিক সাইবার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধ দমন ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে এপিবিএন তৎপর রয়েছে। সেই সঙ্গে অনলাইন আর্থিক লেনদেন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিতদের সঙ্গে অর্থ সংক্রান্ত যোগাযোগের ক্ষেত্রে সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি। সাইবার প্রতারণা বা অপরাধের শিকার হলে বিলম্ব না করে নিকটস্থ থানা অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার