ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

বিশালাকৃতির নৌকা বানিয়ে মূল সড়কের অধিকাংশ জায়গা দখল, নিশ্চুপ কর্তৃপক্ষ!


নিশাত শাহরিয়ার photo নিশাত শাহরিয়ার
প্রকাশিত: ২১-১০-২০২৬ দুপুর ১:০

রাজধানীর আগারগাঁওয়ে সরকারী কর্মকমিশন (পিএসসি) ভবন সংলগ্ন মূল সড়কের অধিকাংশ জায়গা দখল করে বিশালাকৃতির নৌকা বানিয়ে স্থায়ীভাবে বিনোদন পার্কের ব্যবসা করায় পথচারীসহ যানবাহন চালকদের পোহাতে হচ্ছে তীব্র ভোগান্তি। আওয়ামী শাসনামলের দীর্ঘ সময় থেকে আজ অবধি এভাবেই মূল সড়ক দখল করে ব্যবসা করছে রমজান নামে এক ব্যক্তি। আগারগাঁওয়ের মতো ব্যস্ত এলাকায় রমজানের রমরমা ব্যবসার কারনে জিম্মি হয়ে পড়েছে পথচারীসহ যানবাহন চালকরা। 

রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে অধিকাংশ এলাকায় রয়েছে সরকারী হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস। এক কথায় বলা যায় অত্র এলাকা এখন সরকারী অফিস পাড়া। গুরুত্বপূর্ণ এই এলাকাটি কেপিআই জোন হওয়ায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ভীষন গুরুত্বপূর্ণ। অথচ পিএসসি ভবনের পাশে মূল সড়কের অধিকাংশ জায়গা এখন রমজানের দখলে। চলাচলের রাস্তায় গড়ে তোলা বিনোদন পার্কে রয়েছে নিষিদ্ধ সংগঠনের দলীয় প্রতীক নৌকা দোলনা, চলন্ত ট্রেন, বক্সিংসহ খেলাধূলার অসংখ্য রাইড। সপ্তাহের প্রতিদিন রাত ১২ টা পর্যন্ত চলে এই কার্যক্রম। মূল সড়ক দখল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এভাবে অবৈধ উপায়ে ব্যবসা পরিচালনা করায় ফুটপাতের হকাররাও রমজানের দেখাদেখি উৎসাহিত হয়ে সড়ক জুড়ে বসিয়েছে বিভিন্ন পণ্য বিক্রির দোকান। আর এভাবেই একজন ব্যক্তির দ্বারা রাস্তা দখলে অনুপ্রাণিত হয়ে অত্র এলাকার ফুটপাত দখল করেছে কয়েকশ দোকানদার। 

রমজানের বানানো বিশালাকৃতির নৌকা দোলনা ঘিরে কোলাহলে পরিপূর্ণ এই জায়গাটি এখন ছিনতাইকারী, মাদকসেবীসহ নিষিদ্ধ সংগঠনের সদস্যদের নিরাপদ আশ্রয়স্থলে পরিনত হয়েছে বলে অভিযোগ করেছেন নাম প্রকাশ অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। কেপিআই জোনে মূল সড়ক দখল করে স্থায়ী বিনোদন কেন্দ্রের ব্যবসা পরিচালনার তথ্য সংগ্রহকালে কর্তব্যরত সাংবাদিকের সাথে মারমুখী আচরণের বিষয়েও অভিযোগ রয়েছে রমজানের বিরুদ্ধে। 

রাজধানীর গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তা নির্ভর একটি এলাকায় কিভাবে বছরের পর বছর বিশালাকৃতির নৌকা বানিয়ে মূল সড়ক দখল করে রাখা যায়- রমজান যেন তার রোল মডেল। শেরেবাংলা নগর থানা, ট্রাফিক পুলিশ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতো আইন প্রয়োগকারী সংস্থাগুলো কার্যকরী ব্যবস্থা না নেয়ায় ফুটপাতসহ সড়ক দখলের প্রতিযোগীতা চলছে মহামারী আকারে।

সম্প্রতি এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে উত্তেজিত হয়ে মারমুখী আচরণ করে বিনোদন কেন্দ্রের মালিক পরিচয়দানকারী রমজান। গণমাধ্যমকর্মীদের ঘটনাস্থলে দায়িত্ব পালনে বাধা প্রদান এবং শারীরিক নির্যাতন করার হুমকি দেয়া দেশের প্রচলিত আইন বিরোধী এবং সরকার ঘোষিত স্বাধীন সাংবাদিকতার পথে বড় অন্তরায়। এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়ার পরও শেরেবাংলা নগর থানার পক্ষ থেকে নেয়া হয়নি দৃশ্যমান কোন পদক্ষেপ। এদিকে, সংবাদ সংগ্রহের বিরুদ্ধে নানারকম হুমকি ধামকির পাশাপাশি বেশ দাম্ভিকতার সাথে রমজান জানায়, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই  দীর্ঘদিন থেকে এখানে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। থানায় অভিযোগ কিংবা নিউজ করে কিছুই হবে না বলে বেশ দাম্ভিকতার সাথে জানান সড়ক দখলকারী রমজান। প্রশাসন এবং সিটি কর্পোরেশনের অসাধু কর্মকর্তাদের নেপথ্যে সহযোগীতা ছাড়া এভাবে রাস্তা দখল করা সম্ভব না বলে জানান স্থানীয়রা।

এমএসএম / এমএসএম

বিশালাকৃতির নৌকা বানিয়ে মূল সড়কের অধিকাংশ জায়গা দখল, নিশ্চুপ কর্তৃপক্ষ!

ষড়যন্ত্রের শিকার ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু

ভারতীয় নাগরিকের হারানো ফোন উদ্ধার ও অনলাইন প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার: এপিবিএন

উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ

তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডুয়াপসের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত

যাত্রাবাড়ীতে সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে পুলিশ বক্সে হেনস্তা

শাহজালালে লাগেজের লাইভ নজরদারি, বসানো হলো ৩২ ক্যামেরা

হানিফ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, পরিচ্ছন্নতা জোরদারের নির্দেশ

ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট

ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা

মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১