ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীতে জামায়াত-শিবিরের ১২ সদস্য গ্রেফতার


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৩-১০-২০২১ দুপুর ৩:২৭
রাজশাহী মহানগরীতে জামায়াত-শিবিরের সরকার বিরোধী ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকান্ড পরিচালনার অংশ হিসেবে গোপন বৈঠক করার অপরাধে জামায়াত-শিবিরের ১২ সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। 
এ সময় আসামীদের কাছ থেকে বিভিন্ন জিহাদী বই, মিছিলের ব্যানার, জামায়াত-শিবিরের সদস্য সংগ্রহ ফর্ম, ইয়ানত আদায়ের হিসাব বহি ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার হয়।
 
শনিবার (২৩ অক্টোবর) দুপুর ১২.৩০ টায় আরএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক আটক সংক্রান্ত বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। 
 
গ্রেফতারকৃতরা হলো মোঃ মনিরুল ইসলাম (৫০), মোঃ কলিম উদ্দিন (৬৮), আব্দুল মতিন (২৫),  মোঃ আব্দুল মমিন (২৫),  মোঃ ফয়সাল আহমেদ (২০),  মোঃ আজাহার আলী (৩৫),  মোঃ আবু বক্কর (৪২), মোঃ আব্দুর রব (৩০), মোঃ উজ্জল হোসেন (৩৪), মোঃ আব্দুল হালিম(৩৫), মোঃ ওবেদ (৫০) ও  মোঃ আবুল হোসেন (৬১)।
 
ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পবা থানার অফিসার ইনচার্জ সিরাজুম মনির ও মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিমের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, পবা থানার পালোপাড়া মধ্যপাড়া গ্রামের একটি বাড়ীতে জামায়াত শিবিরের কয়েকজন সদস্য দেশ ও সরকার বিরোধী ষড়যন্ত্র এবং নাশকতামূলক কর্মকান্ড পরিচালনার লক্ষে গোপন বৈঠক করছে। এরপর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। 

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু