ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১০-২০২১ দুপুর ৩:৫০

সারাদেশে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বাউফলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট করে সমাবেশ করা হয়েছে। গতকাল শনিবার বেলা সারে ১০টায় বাউফল কালী বাড়ি মন্দির থেকে হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নারী পুরুষের অংশ গ্রহণে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সমাবেশ করা হয়। 
বাউফল উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অব্যহত অত্যাচার নির্যাতন বন্ধ, পূজামন্ডপে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সংখ্যালঘুদের জন্য আলাদা কমিশন গঠনের দাবি করে বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অধীর রঞ্জন দাস, পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তুষার কান্তি ঘোষ, সহ-সভাপতি সাংবাদিক জিতেন্দ্র নাথ রায়, রতন কুমার বণিক, সাংগঠনিক সম্পাদক উত্তম গাঙ্গুলী, ইসকনের মিঠুন সাহা প্রমূখ। 
সমাবেশে বক্তারা বলেন, আমরা বাঙালী। অসম্প্রদায়িক স্বপ্নে গড়া সোনার বাঙলায় সাম্প্রদায়িক গোষ্ঠীর ঠাঁই হতে পারেনা। অপরাধ সম্প্রদায়ের ভিত্তিতে হয়না। অপরাধী যেই হোক, দেশীয় আইনে বিচার হবে। কিন্তু বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে মিথ্যা রটনা ও উষ্কানী সৃষ্টি করে উগ্রসাম্প্রদায়িক গোষ্ঠী নিজের কু-মতবাদ চরিতার্থ করেছে। এদের আইনের আওতায় এনে অতিদ্রুত বিচার দাবী করছি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি সনজিত কুমার সাহা, অবসরপ্রাপ্ত অধ্যাপক সতিশ চন্দ্র সরকার, পৌর কমিশনার শংকর পাল, শংকর বণিক, গৌতম বণিক প্রমূখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাউফলের প্রায় ৭০টি মন্দির এলাকা থেকে কয়েক হাজার নারী ও পুরুষ অংশ নেয়।

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার