ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত-১


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৩-১০-২০২১ রাত ৮:১৩
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দি ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মারিজ শিকদার (৩২) নামে একজন নিহত হয়েছে। সে ইউনিয়নের খারদিয়া গ্রামের মৃত সোহরাব শিকদারের পুত্র। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্ধশতাধিক বাড়িঘর ভাংচুর ও লুটপাট হওয়ার খবর পাওয়া গেছে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বিকেল তিনটার দিকে ইউনিয়নের খারদিয়া গ্রামে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিক মোল্যার সমর্থকদের সাথে আরেক স্বতন্ত্র প্রার্থী টুকু ঠাকুরের সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে সংঘর্ষ বাধে। এসময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিক মোল্যার সমর্থক মারিজ গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এছাড়াও এই সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছে। এদিকে মারিজ শিকদারের মৃত্যুর খবর পেয়ে রফিক মোল্যার সমর্থকরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সমপাদক আলমগীর মিয়ার বাড়িসহ টুকু ঠাকুরের সমর্থকদের অর্ধশতাধিক বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালায় চেয়ারম্যান প্রার্থী রফিক মোল্যার লোকজন।সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টবয়াসেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রন করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার