ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের পাশে গোলাগুলি : হতাহত ৮


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৪-১০-২০২১ দুপুর ১০:৫৫

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে গোলাগুলিতে এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। স্থানীয় সময় শনিবার (২৩ অক্টোবর) রাতে অঙ্গরাজ্যটির ফোর্ট ভ্যালি স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসের পাশে এই ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার (২৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক।

পুলিশ জানিয়েছে, জর্জিয়ার ফোর্ট ভ্যালিতে একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানে মোট আটজনকে গুলি করা হয়। তাদের মধ্যে একজন নিহত হয়েছেন। জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন (জিবিআই) এই ঘটনা তদন্ত করছে।

জিবিআই জানিয়েছে, গোলাগুলিতে নিহত ব্যক্তি ফোর্ট ভ্যালি স্টেট ইউনিভার্সিটির ছাত্র নয়। এছাড়া আহত ৭ জনের অবস্থা স্থিতিশীল রয়েছে। হামলায় জড়িতদের শনাক্তে সহায়তা চেয়েছে তদন্তকারী কর্মকর্তারা। কোনো অভিযুক্তকে এখনও পর্যন্ত আটক করা যায়নি।

স্পুটনিক বলছে, গোলাগুলির ঘটনার পর নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস লকডাউন করা হয়। পরে অবশ্য সেটি খুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা এখন ক্যাম্পাসে ঢুকতে ও বের হতে পারছেন।

জামান / জামান

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত