ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে চাষিদের আশার আমনে লেগেছে কারেন্ট পোকা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৪-১০-২০২১ দুপুর ১:১৫
রাজশাহীর তানোরে কাঁচা পাকা আমন ধানে ভরে উঠবে কৃষকের খেত। সাধারণত এই সময়ে ধানের শীষ বের হয়ে কলা পাঁক ধরে। ফলে সোনালি ধানের স্বপ্নে রঙিন হয়ে ওঠে কৃষকের চোখ-মুখ। কিন্তু প্রান্তিক কৃষকদের স্বপ্নের আমন খেতে দেখা দিয়েছে কারেন্ট পোকার আক্রমণ।
 
স্থানীয় কৃষকরা জানান, এবার মাঠজুড়ে ধানের চেহারা ভালো ছিল। বর্তমানে ধানের শিষও ফুটছে। এমন অবস্থায় কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকা দমনে একাধিকবার কীটনাশক প্রয়োগ করেও তেমন ফল মিলছে না। প্রতি সপ্তাহে দুই থেকে তিন বার কীটনাশক ছিটাতে হচ্ছে। আক্রান্ত ধান গাছের গোড়ায় খুব ছোট আকৃতির এই পোকা দেখা যায়। এই পোকা বিদ্যুতের মত দ্রুত গতিতে ক্ষয়ক্ষতি করে বলে স্থানীয়ভাবে এ পোকার নাম দেন কারেন্ট পোকা। এর আক্রমণে দ্রুত ধানগাছ নষ্ট হয়ে যায়।
 
তানোর পৌর এলাকার চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম কালু বলেন, এমনিতেই গত দুদিন আগে প্রকৃতিক দুর্যোগে ধান গাছের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন কারেন্ট পোকা ধান নষ্ট করে দিচ্ছে, বিষ দিয়ে কাজ হচ্ছে না। বিষ দিলে একটু দমছে আবার বেড়ে যাচ্ছে। এ পর্যন্ত দুবার বিষ স্প্রে করেছি। তবুও কাজ হচ্ছে না।
 
একই এলাকার জিওল গ্রামের আমন চাষি ওমর হাজী বলেন, এবার প্রথম থেকেই ধানের অবস্থা ভালো ছিল। ধানের শীষ ফুটতে শুরু করার পর তা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আশা ছিল খুব ভালো ফলন হবে। কিন্তু হঠাৎ করে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে প্রায় ধান শীষ চিতা হয়ে যাচ্ছে। ৪ বার বিষ স্প্রে করার পর পোকা কমেছিল। কিন্তু তার রোপিত ১৬ বিঘা জমিতে আবার পোকা দেখা দিয়েছে।
 
তানোর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে পুরো উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ২২ হাজার ৪৩৫ হেক্টর। এরমধ্যে আবাদ হয়েছে ২২ হাজার ৩৮৭ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪৮ হেক্টর কম। এবারে বিভিন্ন জাতের আমন ধান আবাদ হয়েছে। এর মধ্যে রয়েছে স্বর্ণা, একান্ন, ব্রি-৮৭,৭১, ৭৫, ৩৪ বিনা-১৭ সহ আরও অন্যান্য জাতের ধান।
 
মাঠ পর্যায়ের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এমদাদুল হক বলেন, কারেন্ট পোকা দমনে ‘পাইমেট্রোজিন’ গ্রুপের কীটনাশক দিয়ে ধান খেতের গোড়া ও ওপরে স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে। এ গ্রুপের কীটনাশক দিয়ে স্প্রে করলে কারেন্ট পোকার আক্রমণ দূর হবার সম্ভাবনা রয়েছে।
 
তানোর উপজেলা কৃষি অফিসার শামিমুল ইসলাম বলেন, বর্তমানে যে আবহাওয়া বিরাজ করছে তা ধানের জন্য অনুকূল নয়। এ কারণে পোকার আক্রমণ দেখা দিয়েছে। আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা মাঠে আছেন। সঠিক এবং পরিমিত কীটনাশক ব্যবহারে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। এবিষয়ে লিফলেটও বিতরণ করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার