ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের সালথার সংঘর্ষে আটক-১৫, ভাংচুর ও লুটপাট


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৪-১০-২০২১ দুপুর ৪:৫
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দি ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়।  এসময় পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সালথা থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।
 
নিহত মারিজ শিকদারের বোন রিক্তা অভিযোগ করে বলেন, সংঘর্ষের সময় আমার ভাইকে ধরে নিয়ে ঘরের মধ্যে কুপিয়ে মেরে ফেলেছে টুকু ঠাকুরের লোকজন। আমরা এ হত্যার সুষ্ট বিচার চাই।
 
এ দিকে টুকু ঠাকুরের সমর্থকরা অভিযোগ করে জানান, সংঘর্ষে মারিজ শিকদার  নিহতের জেরধরে শনিবার রাতে  ও রবিবার সকালে দফায় দফায় হামলা চালিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর মিয়ার বাড়ি, সংসদ উপনেতার সাবেক এপিএস আবু বকর সিদ্দিকের বাড়ি ও ইউপি সদস্য ইমরুল খানের বাড়িসহ অর্ধশতাধিক বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায় ইউপি চেয়ারম্যান প্রার্থী রফিক মোল্যার সমর্থকরা। 
 
  সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়াসেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। এসময় পুলিশসহ বেশ কিছু লোক আহত হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে ১৫ জনকে আটক করা হয়েছে। পুলিশ বাদি হয়ে একটি মামলা করা হয়েছে। এছাড়াও নিহত মারিজ শিকদারের  পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
 
উল্লেখ্য, শনিবার বিকেল তিনটার দিকে যদুনন্দি ইউনিয়নের খারদিয়া গ্রামে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিক মোল্যার সমর্থকদের সাথে আরেক স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান টুকু ঠাকুরের সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে সংঘর্ষ বাধে। এসময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিক মোল্যার সমর্থক মারিজ গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এছাড়াও এই সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার