আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য হাতেম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা হাতেম আলী তালুকদারের ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপু্রে গোপালপুর পৌরশহরের সূতী ভিএম সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ছোট মনির।
মরহুমের করব জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামছুল আলমের সভাপতিত্বে স্মরণ সভায় স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম আব্দুস সালাম প্রমূখ।
আরও বক্তব্য রাখেন- আনিসুর রহমান (দাদু ভাই), টাঙ্গাইল এডভোকেট বার সমিতি সাবেক সভাপতি এডভোকেট আব্দুল গফুর, প্রয়াত হাতেম আলী তালুকদারের স্ত্রী আমিরুননেসা তালুকদার ও ভাতিজা গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন- গোপালপুর ও ভূঞাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নানা পেশার ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied