ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চুয়াডাঙ্গায় ইউএনওর নাম করে প্রতারণা


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২৪-১০-২০২১ দুপুর ৪:৪৩
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দাপ্তরিক মুঠোফোন নম্বর ক্লোন করে প্রতারণার অভিযোগ উঠেছে।ওই ঘটনায় গতকাল শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার  শামীম ভূঁইয়া।এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার কোটালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে সদর উপজেলা নির্বাহী অফিসারের পরিচয় দিয়ে নগদের মাধ্যমে ৯ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে এক প্রতারক।
 
প্রতারণার শিকার কোটালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাফুজুল হক মিন্টু  জানান, বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলা নির্বাহী অাফিসারের দাপ্তরিক মুঠোফোন নম্বর থেকে আমার নম্বরে ফোন করেন এক ব্যক্তি। ওই ব্যক্তি নিজেকে সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পরিচয় দেন।
 
তিনি বলেন, কোটালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছেন। আমি সদরের ইউএনও। নতুন এসেছি। আপনার বিদ্যালয়ে কি ল্যাপটপ আছে?
কোনো ল্যাপটপ নেই জানালে তিনি বলেন, ডিসি অফিসে তিনটা ল্যাপটপ এসেছে। আপনার বিদ্যালয়ে একটি দেওয়া হবে। তবে, যাতায়াত খরচ বাবদ ৯ হাজার টাকা দিতে হবে।সভাপতির সঙ্গে আলোচনা না করে আমি টাকা দিতে পারব না, এমনটি জানালে তিনি বলেন, সভাপতির সঙ্গে আলাপ করে জানান।
ওই শিক্ষক আরও জানান, বিষয়টি প্রতিষ্ঠানের সভাপতিকে জানালে তিনি টাকা দিতে বলেন। তখন ওই ব্যক্তিকে ফোন দিলে তিনি একটি নম্বর দিয়ে বলেন, এটি ডিসি অফিসের অফিসিয়াল নগদ নম্বর। এই নম্বরে ৯ হাজার টাকা পাঠান। কোটালি গ্রামে নগদের কোনো এজেন্ট না থাকায় পার্শ্ববর্তী হরিশপুর গ্রামের বাজারে গিয়ে এই নগদ অ্যাকাউন্ট নম্বরে ৯ হাজার টাকা দেওয়া হয়।
 
পরে ওই ব্যক্তি আবারও ফোন দিয়ে জিজ্ঞেস করেন, আপনার বিদ্যালয় সব শিক্ষক নিয়োগ হয়েছে কি না? এই প্রশ্ন করলে বিষয়টি আমার সন্দেহ হয়। তখন আমি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কে বিষয়টি জানালে প্রতারণার বিষয়টি বুঝতে পারি।
 
চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  বিকাশ কুমার সাহা জানান, কোটালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ল্যাপটপ বাবদ ৯ হাজার টাকা নেওয়ার বিষয়টি জানিয়েছেন। পরে প্রতারণার শিকার হয়েছেন বলে নিশ্চিত হয়েছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
 চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রতারণার বিষয়টি জানতে পারি। পরে ওই প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হই। ওই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
 
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রতারককে আটক করতে কাজ শুরু করেছে পুলিশ।

এমএসএম / এমএসএম

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ