পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার কক্ষকে স্টোর কক্ষ হিসেবে ব্যবহার
খুলনার পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার কক্ষকে স্টোর কক্ষ হিসেবে ব্যবহারের অভিযোগ।
উপজেলার শ্রীকান্ঠপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি।
অভিযোগে জানা যায়,উপজেলার শ্রীকান্ঠপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়া রানী দাস। তিনি দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে থাকায় নানা অনিয়ম ও দুর্নীতি করে যাচ্ছে। তিনি বঙ্গবন্ধু কর্ণার কক্ষকে স্টোর কক্ষ হিসেবে ব্যবহার করছেন। বঙ্গবন্ধুর ও তার পরিবারের স্বজনদের ছবি গুলো এলোমেলো ও নোংরা পরিবেশে আসবাব পত্র দিয়ে ঢেকে রেখেছেন। জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট পালনে বরাদ্দের টাকা,ও অন্যান্য সরকারী বরাদ্দের টাকা কমিটির লোকদের না জানিয়ে ইচ্ছা মত খরচ করেন । কমিটির লোকজন জানতে চাইলে তাদের সাথে অসৌজন্যমূলক মুলক আচারণ করে বলে পিটিএ কমিটির সভাপতি মঃ হারিছ হোসাইন জানান। প্রধান শিক্ষক জয়া রানী দাশ জানান,আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। এছাড়া বিদ্যালয়ে জায়গা স্বল্পতার কারনে ছবিগুলো ওভাবে সাজিয়ে রাখা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন,অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন,লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্তা নেয়ার জন্য শিক্ষা অফিসারকে বলা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied