ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বাউফলে নদী ভাঙন রোধে ৭২১ কোটি টাকার প্রকল্পের কাজ উদ্ভোধন


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১০-২০২১ বিকাল ৬:৯

পটুয়াখারীর বাউফলে প্রমত্তা তেঁতুলিয়া নদীর ভাঙন রোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে ৭২১ কোটি টাকা ব্যয়ে “তেঁতুলিয়া নদীর ভাঙ্গন হতে পটুয়াখালীর বাউফলের ধুলিয়া লঞ্চঘাট হতে বরিশালের বাকেরগঞ্জের দুর্গাপাশা রক্ষা প্রকল্পের” আওতায়  নদীর তীর সংরক্ষণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুর দুইটার দিকে উপজেলার ধুলিয়া লঞ্চঘাট এলাকায় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামিম এমপি ও সাবেক চিফ হুইপ আ.স.ম. ফিরোজ এমপি ওই কাজের উদ্বোধন করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, নদী ভাঙন রোধ ও ভাঙন কবলিত মানুষের জন্য শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে। 
বিশেষ অতিথি আ.স.ম ফিরোজ এমপি বলেন, ধুলিয়াবাসীর প্রাণের দাবি বাস্তবায়নের কাজ শুরু হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ধুলিয়ার অবহেলিত মানুষের দাবি পূরণ করলেন। 
অনুষ্ঠানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজর জেনারেল (অব:) আবদুল হাফিজ মল্লিক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হালিম সালেহী, এলজিইডির সাবেক প্রকল্প পরিচালক মো. সেলিম, এনবিআর কর্মকর্তা মোফাজ্জেল হোসেন মফু (নদী রক্ষা কমিটির আহবায়ক), উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন, ধূলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবির, জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ, জহির উদ্দিন বাবরসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, তেঁতুলিয়া নদীর ভাঙনে বাউফলের ধুলিয়া এবং বাকেরগঞ্জের দুর্গাপাশা ইউনিয়ন প্রায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এই দুটি ইউনিয়নকে রক্ষার জন্য একনেক থেকে ৭২১ কোটি টাকার “তেঁতুলিয়া নদীর ভাঙ্গন হতে পটুয়াখালীর বাউফলের ধুলিয়া লঞ্চঘাট হতে বরিশালের বাকেরগঞ্জের দুর্গাপাশা রক্ষা প্রকল্প” নামে একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। সেই প্রকল্পের প্রাথমিক কাজ হিসেবে নদী তীর সংরক্ষণ কাজ শুরু করা হয়েছে।  

উল্লেখ্য ধূলিয়া ইউনিয়নকে তেঁতুলিয়া নদীর ভাঙন থেকে রক্ষা পাওয়ার জন্য স্থানীয় এমপি সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এর  আবেদনের প্রেক্ষিতে গত বছর ১৮ আগষ্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠকে নদীভাঙন রোধে ৭২১ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার