ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সুদানের প্রধানমন্ত্রী গৃহবন্দি, সামরিক অভ্যুত্থানের আশঙ্কা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৫-১০-২০২১ দুপুর ১১:৪৯

সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে গৃহবন্দি করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) ভোরে দেশটির সামরিক বাহিনীর অজ্ঞাত সদস্যরা হামদকের বাড়ির সামনে অবস্থান নিয়ে তাকে গৃহবন্দি করে।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে সুদানের আল হাদাছ টিভি এই তথ্য নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে এখনও বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয়নি।

এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে গৃহবন্দি করার পাশাপাশি সামরিক বাহিনীর অজ্ঞাত সদস্যরা দেশটির চারজন মন্ত্রী এবং একজন বেসামরিক কর্মকর্তাকে আটক করে। হামদককে গৃহবন্দি করার আগেই তাদেরকে আটক করা হয়।

আলজাজিরা জানিয়েছে, সুদানের মন্ত্রিসভার চারজন সদস্যকে আটকের পাশাপাশি প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদকের মিডিয়া অ্যাডভাইজারকেও আটক করা হয়েছে। তিনি দেশটির ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের সদস্য।

এর আগে উত্তর আফ্রিকার দেশ সুদানে অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধীরা সামরিক বাহিনীকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়ার আহ্বান জানায়। গত সপ্তাহের শনিবার দেশটির রাজধানী খার্তুমে অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতায় বিক্ষোভ থেকে সেনাবাহিনীর প্রতি ওই আহ্বান জানানো হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সেসময় জানায়, দেশটিতে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হওয়ায় কয়েক হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন। ২০১৯ সালে দেশটির প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে ক্ষমতা থেকে বিতাড়িত করার পর সামরিক বাহিনী এবং বেসামরিক গোষ্ঠীগুলো ক্ষমতার ভাগাভাগির মাধ্যমে সুদান শাসন করে আসছে।

কিন্তু গত সেপ্টেম্বরে বশিরের অনুসারী সামরিক কর্মকর্তাদের অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে দেশটিতে আবারও উত্তেজনা বৃদ্ধি পায়। তখন থেকে সামরিক নেতারা বশিরবিরোধী বিক্ষোভের নেতৃত্বদানকারী বেসামরিক জোট ফোর্সেস অব ফ্রিডম অ্যান্ড চেঞ্জের (এফএফসি) সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। একইসঙ্গে তারা অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ অংশ গঠন করেন।

এমএসএম / এমএসএম

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক