ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার পেলেন ফরিদপুরের ফারহানা মুন্নি


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৬-১০-২০২১ দুপুর ২:৫
ঢাকা সাহিত্য পরিষদের পক্ষ থেকে সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার পেয়েছেন  কবি খন্দকার ফারহানা মুন্নি। খন্দকার ফারহানা মুন্নি, ফরিদপুর জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের মৃত খন্দকার আতিয়ার রহমান ভীম এর কন্যা এবং একই ইউনিয়নের মোড়হাট গ্রামের পল্লী চিকিৎসক জিয়া খানের সহধর্মীনি।
 
কবি খন্দকার ফারহানা মুন্নি প্রতিবেদককে সোমবার ( ২৫ শে অক্টোবর) জানান , কবিতা লেখায় বিশেষ অবদান রাখায় ঢাকা সাহিত্য পরিষদ থেকে আমাকে সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার দেওয়া হয়েছে। আমি পুরস্কার ও সাহিত্য পরিষদের পদ পেয়ে গর্বিত। তিনি আরো জানান , স্কুল জীবনে মুন্নি নগরকান্দা গার্লস স্কুলের  একজন মেধাবী ছাত্রী ছিলেন। স্কুল শেষে তিনি নগরকান্দা কলেজে লেখা-পড়া করেন। এপর্যন্ত তিনি "এই দিন ভুলা যাবে না, হৃদয়ে মুজিব, তোমার কন্ঠ, তোমার ছবি" কবিতা সহ প্রায় ২ শতাধিক কবিতা লিখেছেন। এছাড়াও তিনি ৫টি উপন্যাস লিখেছেন।
 
উল্লেখ্য , শুক্রবার ( ২২ শে অক্টোবর)   বিকালে ঢাকা কাটাবন কবিতা ক্যাফে অনুষ্ঠিত ঢাকা সাহিত্য পরিষদের নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তাকে এ পুরস্কার প্রদান করা হয়। সেই সাথে ঢাকা সাহিত্য পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ লাভ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা সাহিত্য পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরো অনেকে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার