ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জে ব্যবসায়ী হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২১ দুপুর ৩:১১

গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যবসায়ী দুলাল শেখ হত্যাকাণ্ডে পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আসামীদের সবাই পলাতক রয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মুকসুদপুর উপজেলার ভট্টাচার্য কান্দি গ্রামের মো. মান্নান শেখের ছেলে ফক্কার শেখ, মুছা শেখের ছেলে মো. মেহেদী হাসান শেখ, গোহালা গ্রামের শংকর সাহার ছেলে সুমন সাহা, একই গ্রামের মো. কাঞ্চন ফকিরের ছেলে মো. কাওছার ফকির এবং শ্রীজিতপুর গ্রামের সিরাজ মোল্লার ছেলে মো. আল আমিন মোল্লা।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর মো. শহিদুজ্জামান খান এবং আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মুন্সী মো. আতিয়ার রহমান এবং মোহাম্মদ আবু তালেব শেখ।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২ জুন রাতে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা দুলাল শেখকে কুপিয়ে হত্যা করে কুমার নদীতে ফেলে দেন। পরদিন নদী থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ওই দিনই মুকসুদপুর থানায় পাঁচজনকে আসামি করে নিহতের স্ত্রী সুলতানা বেগম একটি হত্যা মামলা করেন।

দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন বিচারক।

এমএসএম / এমএসএম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ

চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন

কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ

রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ

বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা

গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান

আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা