তাড়াশের চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা পেলেন সম্মাননা এ্যাওয়ার্ড
সিরাজগঞ্জ তাড়াশের চেয়ারম্যান পেলেন ইউনাইটেড নেসনস ডে পিচ এ্যাওয়ার্ড। ২৫ অক্টোবর সোমবার সন্ধ্যার আগে ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন-এ অগ্রগামী মিডিয়া ভিশনের আয়োজনে "জাতিসংঘ দিবস-২০২১" উপলক্ষে আলোচনা সভা,গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বারুহাস ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসেন মুক্তাকে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য গুনীজন সংবর্ধনার সম্মাননা এ্যাওয়ার্ড ও সনদপত্র দেওয়া হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রালয়ের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। এ সময় বারুহাস ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসেন মুক্তা প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের কাছ থেকে গুনীজন সংবর্ধনার সম্মাননা এ্যাওয়ার্ড ও সনদপত্র গ্রহণ করেন।
এর আগেও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য একাধিক এ্যাওয়ার্ড ও সনদপত্র পেয়েছেন চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা । তিনি তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের ২য় বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে গত দশ বছরে অবহেলিত জনপদের রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টেকসই উন্নয়ন ও করোনা কালীন বিশেষ ভূমিকা'সহ সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় রাষ্ট্রের বিভিন্ন সংস্থা ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে বেশ কয়েকবার এ সম্মাননায় ভূষিত করেছেন।
মোক্তার হোসেন মুক্তা ২০০৪ সালে তাড়াশ থানা থেকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির একমাত্র সদস্য নির্বাচিত হন এবং কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দসহ সিরাজগঞ্জ জেলার প্রতিটি থানায় স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন। সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং দপ্তর সম্পাদকের উপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তাড়াশ উপজেলা শাখার সভাপতি কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত হন। নির্বাচনের পর চারদলীয় ঐক্যজোট সরকারের নেতা-কর্মীরা তাকে ক্ষুব্ধ করে এবং পরবর্তীতে তাকে অমানবিক নির্যাতন করে, দোকানপাট লুট করে এবং তার বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে। তিনি তার স্ত্রী, মেয়ে, বাবা -মা এবং ভাইবোনদের ফেলে রেখে দীর্ঘদিন পালিয়ে যান। পরবর্তীতে বিরোধীদের পরিকল্পিত একাধিক মিথ্যা মামলায় তাকে হয়রানি, জরিমানা এবং তার পরিবারের সদস্য, ভাই ও ভাতিজাসহ দীর্ঘদিন জেলে থাকতে হয়েছিল।
এ ব্যাপারে বারুহাস ইউপি চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসেন মুক্তা বলেন, উপজেলার সবচেয়ে অবহেলিত জনপদ হিসেবে পরিচিত ছিল বারুহাস । ইউপি ভবনও ছিল না। কিছুদিন আগেসকলের সহযোগীতায় ডিজিটাল ইউনিয়ন পরিষদ ভবন প্রতিষ্ঠিত করা হয়েছে। যেখানে নিয়মিত গ্রাম আদালত পরিচালনা করা হয়। বর্তমানে সরকারের ধারাবাহিক টেকসই উন্নয়নের মাধ্যমে ইউনিয়নের প্রতিটি রাস্তা ঘাট পাকা করণের ফলে বর্তমানে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমি আবারো ইউপি চেয়ারম্যান নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশি।
এমএসএম / এমএসএম
নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার