ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

বোয়ালমারীতে মরা গরুর মাংস উদ্ধার


বোয়ালমারী প্রতিনিধি  photo বোয়ালমারী প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২১ দুপুর ৩:২৪

ফরিদপুরের বোয়ালমারীতে একটি মাংসের দোকানে অভিযান চালিয়ে প্রায় দুই মন মরা গরুর মাংস জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।  মঙ্গলবার (২৬ অক্টোবর)সকালে স্থানীয় চৌরাস্তা কাঁচা বাজারে মোঃ সালাউদ্দিন বিশ্বাসের দোকানে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার মারিয়া হক। এসময় অভিযুক্ত দোকান মালিক কৌশলে পালিয়ে যান। আদালত ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানাযায়,বোয়ালমারী পৌর সদরের কামারগ্রাম নিবাসী মোঃ সালাউদ্দিন অজ্ঞাত স্থানে মরা গরু জবাই করে সকাল ৯ ঘটিকার দিকে গোস গুলো বিক্রির উদ্দেশ্যে দোকান তোলেন। গোসগুলো দূরগন্ধ যুক্ত ও বিকৃত চেহারার হওয়ায় তা দেখে ক্রেতা সাধারণের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। ইতিমধ্যে এ খবর পৌছে যায় উপজেলা সেনেটারী ও নিরাপদ খাদ্য কর্মকর্তা ফরিদুল ইসলামের কাছে। তিনি সরেজমিন ঘটনাস্থলে পৌঁছে গোসগুলো পরখ করে দোকান মালিককে সালাউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করতেই তিনি কৌশলে দোকান ফেলে পালিয়ে যান। পরে সংবাদ পেয়ে ঘটনা স্থলে উপস্থিত হন সহকারী কমিশনার মারিয়া হক। তিনি মাংস গুলো জব্দ করে পুলিশকে আইনানুগ   ব্যাবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি)মারিয়া হক বলেন,গোসগুলো নিম্ন মানের এবং খাবার অনুপোযোগী তা দেখেই বোঝা জাচ্ছিলো। অভিযুক্তকে না পাওয়ায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক কোন ব্যাবস্থা নেয়া যায়নি। এখন বিধি মোতাবেক ব্যাবস্থা নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার

ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন

কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল

হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান

চট্টগ্রাম প্রেস ও র‌্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা

পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম

নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার

আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর: কারাগারে গেলেন ছাত্রলীগ নেতা তোহা