ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

পাংশায় ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক ৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২৬-১০-২০২১ দুপুর ৩:৩০

রাজবাড়ীর পাংশায় গনি মোল্লা(৬৫) নামের এক বৃদ্ধ কর্তিক সাত বছরের মক্তব পড়ুয়া ছাত্রী ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত গনি মোল্লা পাংশা পৌর শহরের ৫নং ওয়ার্ডের পশ্চিম কুরাপাড়া গ্রামের মৃত. গ্যান্দা মোল্লার ছেলে।এ ঘটনায় ভিকটিমের মা বলেন, সকাল সাড়ে দশটার দিকে আমার মেয়ে বাড়ীর টিউবওয়েল উপর থালা বাটি পরিস্কার করেছিল। এমন সময় প্রতিবেশি লম্পট গনি মোল্লা আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করতে থাকে। আমার মেয়ের চিৎকার শুনে দৌড়ে এসে লম্পট গনি মোল্লাকে হাতে নাতে ধরি। এমন সময় গনি মোল্লা ইট দিয়ে আমার পিঠে সজোরে আঘাত করে পালিয়ে যায়। পরে আমার মেয়েকে চিকিৎসার জন্য পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রোগ্রাম  অফিসার ইমন আরেফিন বলেন, আমরা জরুরী বিভাগ থেকে চিকিৎসার মধ্যে ধর্ষণচেষ্টার সত্যতা পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাংশা মডেল থানায় তথ্য পেরণ করা হবে।

এঘটনায় গনি মোল্লার বাড়ি গেলে তাকে পাওয়া যায়নি,  এ সময় তার ছেলে সালাম মোল্লার স্ত্রী মোছা. জাহানারা বেগম (৩৫) সাথে কথা হলে তিনি বলেন, এই ঘটনার পর থেকেই আমার শ্বশুর বাড়ী আসে নাই। আমরা তার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি। মুঠোফোনটি বন্ধ রয়েছে। 

এ ঘটনায় ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. তজুল ইসলাম বলেন, ঘটনাটি আমি সুনেছি। ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। আমি হাসপাতালে গিয়ে মেয়েটাকে দেখেছি এবং তাৎক্ষণিক পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে বিষটি অবগত করেছি।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

নোয়াখালীর কবিরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

ঘোড়াঘাটে দাদী হত্যায় জড়িত নাতীসহ গ্রেফতার-৩

উল্লাপাড়ায় ১২’শ লিটার ডিজেল জব্দ

পটুয়াখালীতে কালেক্টেরেট স্কুল এন্ড কলেজের গেট ভেঙে পড়ে শিক্ষার্থী আহত

মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগ ও রাহাজানি:সংবাদ সম্মেলনে প্রতিবাদ, থানায় অভিযোগ

কুমিল্লায় ভারী বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, ভোগান্তিতে নগরবাসী

গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আমঝুপিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

বাঁশখালীতে লোকালয়ে ইটভাটা, আইন লংঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

বগুড়ার শেরপুরের ভবানীপুর বাজার বণিক সমিতির আংশিক কমিটি গঠন