বিয়ে ঠিক, তবুও কথা মতো না চলায় প্রেমিকাকে কোপালেন প্রেমিক!
প্রেমিকের কথা মতো না চলায় ১০ শ্রেণির এক স্কুল ছাত্রী (প্রেমিকাকে) চাপাতি দিয়ে কুপিয়ে জখম করলেন প্রেমিক হৃদয় (১৮)। বর্তমানে ওই ছাত্রী টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত শনিবার (২৩ অক্টোবর) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বকশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হৃদয় উপজেলার ছয়আনী বকশিয়া এলাকার টেক্কা মিয়ার ছেলে।
এ ঘটনায় রবিবার (২৪ অক্টোবর) ওই স্কুলছাত্রীর নানা বাদী হয়ে ঘাটাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পরে মামলা দায়ের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত প্রেমিক হৃদয়কে গ্রেফতার করেন। গ্রেফতারের পর সোমবার (২৫ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, গত শনিবার সন্ধ্যায় হঠাৎ প্রেমিকার বাড়িতে গিয়ে হাজির হয় হৃদয়। কিছু বুঝে ওঠার আগেই প্রেমিকার ঘরে গিয়ে তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেন। এসময় স্কুলছাত্রীর ডাক-চিৎকার করলে পরে পরিবারের লোকজন এগিয়ে আসলে হৃদয় সেখান থেকে পালিয়ে যান।
এতে গুরুত্বর আহত অবস্থায় ওই স্কুলছাত্রীকে প্রথমে পাশ্ববর্তী ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার তার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি অনেকটা সুস্থবোধ করছেন বলে জানা গেছে।
আহত স্কুল ছাত্রী জানান, ২ বছর আগে বকশিয়া এলাকার হৃদয়ের সঙ্গে তার প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। দীর্ঘদিন তাদের সম্পর্ক চলমান থাকার একপর্যায়ে গত ২ মাস আগে বিষয়টি ২ পরিবারের মধ্যে জানাজানি হয়। ২ পক্ষ মিলে সিদ্ধান্ত নেয় ২ বছর পর পারিবারিকভাবে তাদের বিয়ে দেবে। এ ব্যাপারে দুইজনের অভিভাবকই স্ট্যাম্পে স্বাক্ষর করেন।
এর কিছু দিন যেতে না যেতেই প্রেমিক হৃদয় স্কুলছা ত্রীকে পড়ালেখা বন্ধ করে দিতে বলেন ও তার অনুমতি ছাড়া বাড়ী থেকে বের না হওয়ার নির্দেশ দেন। কিন্তু প্রেমিকা তার কথা না শুনে পড়া-লেখা চালিয়ে যাওয়াসহ স্বাধীনভাবেই চলাচল করতে থাকে। এতে হৃদয় ক্ষিপ্ত হয়ে উঠেন। একপর্যায়ে কথা না শুনলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এরপর থেকে হৃদয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় স্কুলছাত্রী। এতে আরও ক্ষিপ্ত হন হৃদয়।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম সরকার গণমাধ্যমকর্মীদের জানান, এ ঘটনায় গতকাল রবিবার রাতে অভিযুক্ত হৃদয়ের বিরুদ্ধে ওই স্কুলছাত্রীর নানা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলা হওয়ার পর পরই অভিযান চালিয়ে অভিযুক্ত ওই আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied