ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গোপালপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ২৬-১০-২০২১ দুপুর ৪:৪৩
টাঙ্গাইলের গোপালপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে গোপালপুর থানার আয়োজনে থানা কম্পাউন্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা।
 
বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, গোপালপুর সরকারি কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা ইমাম ও মুয়াজ্জিন সমিতির সভাপতি মাওলানা জোবায়ের হোসেন, বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ সরকার, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য এসএম রফিকুল ইসলাম প্রমুখ।
 
সভায় উপজেলা ও পৌরসভা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, পুলিশ বাহিনী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গিবাদ ও মাদকের প্রতিকার, নারী সহিংসতা ও নারী শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, ইভটিজারদেরকে সামাজিকভাবে বয়কটসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা