ফরিদপুরে স্ত্রীকে পুড়িয়ে মারার দায়ে স্বামীর মত্যুদন্ড, দেবরের যাবজ্জীবন
ফরিদপুরে ভুয়া কাবিননামা তৈরির মাধ্যমে বিয়ে করা এবং বাড়িতে ডেকে মনিরা খানম নামে এক নারীকে পুড়িয়ে হত্যার দায়ে মো. সাহাবুদ্দিন খানকে মৃত্যুদণ্ড ও অপর আসামি সুমন খানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মামলার বিবরণী ও এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার কবীর মোল্যার মেয়ে মনিরা খানমের সাথে প্রতিবেশী মো. সাহাবুদ্দিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে আসামি সাহাবুদ্দিন মেয়ের বাবাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন এবং মেয়েকে তার মামার বাড়ি বাগেরহাট পাঠিয়ে দেয়।এতে আসামি সাহাবুদ্দিন ক্ষিপ্ত হয়ে মনিরা খানমকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাগেরহাট থেকে নিয়ে আসেন। পরে সাদা কাগজে সই নিয়ে একটি ভুয়া কাবিননামা তৈরির মাধ্যমে মনিরাকে বিয়ে করে। বিয়ের ১ মাস পরে মনিরা খানম কাবিননামা দেখতে চাইলে আসামি সাহাবুদ্দিন ক্ষিপ্ত হয়ে উঠে।
পরবর্তীতে হত্যার উদ্দেশ্যে মনিরা খানমকে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় শাহাবুদ্দিন। এসময় মুনিরা খানমকে গায়ে আগুন থাকা অবস্থায় লাঠি দিয়ে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয় আসামির স্বজনেরা। এলাকাবাসীর সহায়তায় মনিরা খানমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ ১৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ২০১১ সালে মনিরা খানম মারা যায়। এ ঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে দীর্ঘ শুনানি শেষে আজ মঙ্গলবার দুপুর ১২টায় আসামি মো. সাহাবুদ্দিন খানকে মৃত্যুদণ্ড ও তার ভাই সুমন খানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রায়ে অপর দুই আসামি আছিয়া বেগম ও ঝুমুর বেগমকে বেকসুর খালাস প্রদান করা হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আলোচিত এ ঘটনার রায় প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রদীপ কুমার রায়।আলোচিত এ ঘটনার রায় প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রদীপ কুমার রায়।আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম উজ্জ্বল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান , আজকের এই রায়ে আমরা সঠিক বিচার পাইনি। ন্যায় বিচার পেতে আমরা উচ্চ আদালতে আপিল করব।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied