ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

১৮ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেবে অস্ট্রেলিয়া


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭-১০-২০২১ দুপুর ১২:৫৮

১৮ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে অস্ট্রেলিয়া। স্থানীয় সময় বুধবার (২৭ অক্টোবর) এই ঘোষণা দেওয়া হয়। আগামী মাস থেকেই দেশের সব মানুষকে ভ্যাকসিনের তৃতীয় ডোজের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে।

দ্য থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেটরি অথোরিটি জানিয়েছে, তারা প্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজ হিসেবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের একটি ডোজ দেওয়ার জন্য অস্থায়ী অনুমোদন দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, অস্থায়ী অনুমোদনের মাধ্যমে ১৮ বছর বা তার বেশি বয়সীরা করোনারোধী ভ্যাকসিনের দুই ডোজ নেওয়ার কমপক্ষে ৬ মাস পর বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন।

স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেন, পুরো দেশের জনগণের জন্য বুস্টার ডোজের প্রোগ্রাম 8 নভেম্বরের মধ্যেই শুরু হবে। ক্যানবেরায় সাংবাদিকদের তিনি বলেন, আমরা বয়স্ক, অক্ষম এবং ঝুঁকিতে থাকা লোকজনকেই প্রাধান্য দেবো।

গ্রেগ হান্ট বলেন, ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা বা মডার্নার দুই ডোজ ভ্যাকসিন যারা নিয়েছেন তাদের সবার জন্য সার্বজনীন বুস্টার ডোজ সহজলভ্য করা হবে।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ১৮ বছরের বেশি বয়সী ৭৪ শতাংশ মানুষকে ভ্যাকসিনের দুই ডোজ দিয়েছে। এছাড়া ৮৭ শতাংশ মানুষ ভ্যাকসিনের একটি ডোজ গ্রহণ করেছেন।

এমএসএম / এমএসএম

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক