ভূঞাপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপি'র অঙ্গসংগঠন বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা শাখা যুবদল। এ উপলক্ষে বুধবার সকালে পৌর শহরে একটি মিছিল বের করার চেষ্টা করেন বিএনপিসহ যুবদলের নেতাকর্মীরা। এসময় পুলিশের বাঁধায় তা পণ্ড হয়ে যায়। পরে উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে তারা প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও আলোচনা সভা করেন দলটির অঙ্গসংগঠন নেতাকর্মীরা। আলোচনা শেষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এরআগে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস উদ্দিনের সভাপতিত্বে ভার্চুয়ালে আলোচনা সভায় ঢাকা থেকে ভার্চুয়াল ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এসময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপি’র সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু প্রমূখ।
এতে অংশ নেন- পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস সিনিয়র সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম খান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ভিপি হাবিবুর রহমান ভুট্ট, নিকরাইল ইউনিয়ন বিএনপি'র সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মন্ডল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম চকদার, সদস্য সচিব অর্ণিবান আমিন দুঃখ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- পৌর যুবদলের আহ্বায়ক রাশিদুল ইসলাম তালুকদার সেলিম।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied