ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

কুড়ুলগাছি ইউপির নৌকার প্রার্থী কাফিউদ্দীন টুটুলের মটরসাইকেল শোভা যাত্রা


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২৭-১০-২০২১ বিকাল ৫:৪৭
কুড়ুলগাছি ইউনিয়নের নৌকা প্রার্থী কাফি উদ্দীন টুটুল প্রতাপপুর থেকে  বিশাল মোটরসাইকেল শোভা যাত্রা শুরু হয়।৫শতাধিক মোটর সাইকেলের অংশ গ্রহণে শোভা যাত্রাটি অত্র ইউনিয়নের প্রতাপপুর,কুড়ালগাছি, চন্ড়িপুরে  ধন্যঘোরা, ঠাকুরপুর ফুলবাড়ি, চাকুলিয়া বুচিতলা,  নতুনগ্রাম সহ বিভিন্ন এলাকার  সড়ক প্রদক্ষিন শেষে কুড়ালগাছি বাজারে একটি পথ সভা  হয়। এসময় নৌকা মনোনিত প্রার্থি,  ইউনিয়ন আ’লীগের সহসভাপতি কাফি উদ্দীন টুটুল  প্রতিটি র্মি সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ।
 
একই সাথে আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন কে  কেন্দ্র করে কোন প্রকার সংঘাত, উস্কানি মুলক কথা বা অপপ্রচার হতে বিরত থেকে দল মত নির্বিশেষে নৌকার পক্ষে অংশ ও ভোট প্রদানের  জন্য  আহব্বান জানান।
 
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু।প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজকে উন্নয়নের মহাসড়কে।কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচন জননেত্রী শেখ হাসিনা কাফিউদ্দীন টুটুলকে মনোনয়ন দিয়েছেন।তাকে প্রার্থী করে আমাদের কাছে পাঠিয়েছেন।জননেত্রী শেখ হাসিনার প্রার্থীর বিরুদ্ধে যাওয়া মানে দলের সাথে বেঈমানী করা নেত্রীর সাথে বেঈমানী করা।আ:লীগের কোন কর্মী নেত্রীর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখেনা।আমাদের প্রার্থী কে সেটা বিষয় নই, নৌকা প্রতিক নেত্রী কাকে দিয়েছেন সেটা বড় বিষয়।আওয়ামীলীগ বৃহৎ একটি দল এখানে নেতৃত্বের প্রতিযোগীতা থাকবে এটা স্বাভাবিক। কিন্তু আ:লীগের সকল কর্মী দলের সিদ্ধান্তের ব্যাপারে সব সময় এক।তাই আসুন সকলে সকল মান অভিমান ভুলে একসাথে নৌকার পক্ষে ঝাঁপিয়ে পড়ি।বিপুল ভোটে  নৌকার বিজয় নিশ্চিত করি।এসময় উপস্থিত নেতা কর্মীরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে পুরো এলাকাকে প্রকম্পিত করে তোলে।এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন আ:লীগের সাধারন সম্পাদক সরোয়ার হোসেন, দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক
নূর হাকিম,কুড়ুলগাছি ইউনিয়ন আ:লীগের সাংগঠনিক সম্পাদক হাসমত আলী। এসময় আরো উপস্থিত ছিলেন দর্শনা সরকারী কলেজের সাবেক ভিপি আবু সাঈদ হাসান,আ:লীগ নেতা নজীর আহমেদ,তরিকুল ইসলাম।কুড়ুলগাছি ইউনিয়ন আ:লীগ 
১নং ওয়ার্ডের সভাপতি কুদ্দস,সাধারন সম্পাদক লিয়াকত, ২ নং ওয়ার্ড আ:লীগের সভাপতি আবু সিদ্দিক,সাধারন সম্পাদক রেজু আহমেদ,৩নং ওয়ার্ড আ:লীগের সভাপতি  আশাবুল,সাধারন সম্পাদক জাহাঙ্গীর,৪ নং ওয়ার্ড আ:লীগের সভাপতি সিরাজুল,৫নং ওয়ার্ড আ:লীগ সভাপতি  জলিল,সাধারন সম্পাদক ইনসান, ৬নং ওয়ার্ড আ:লীগের সভাপতি  রিকাব আলী,সাধারন সম্পাদক আশাদুল,৭নং ওয়ার্ড আ:লীগের সভাপতি আশাদুল হক,সাধারন সম্পাদক শফিকুল রহমান,৮ নং ওয়ার্ড আ:লীগের সভাপতি আ:রশিদ,সাধারন সম্পাদক জুলফিক্কার,৯ নং ওয়ার্ড আ:লীগের সভাপতি  আক্কেল,সাধারন সম্পাদক  নাজমুল সালেহিন,আ:লীগ নেতা সামাদ,: সালাম, ।যুবলীগ নেতা ফয়সাল,দর্শনা পৌর যুবলীগের সদস্য রানা, কৃষকলীগের সভাপতি আ:করিম।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কুড়ুলগাছি ইউনিয়ন আ:লীগের সাংগঠনিক সম্পাদক হাসমত আলী।

এমএসএম / এমএসএম

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ