সরকারি চাল চুরির মামলায় কারাগারে ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান
রাজবাড়ীর পাংশা উপজেলার ৩নং যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান মন্ডল (৪৮) কে চাল ও পাটবীজ চুরির মামলায় জামিন না দিয়ে জেলহাজতে প্রেরণ করেছে রাজবাড়ী জেলা দায়রা জজ আদালত। ২৬শে অক্টোবর মঙ্গলবার এ আদেশ প্রদান করেন মহামান্য আদালত। তিনি উপজেলার চরমৌদিপুর গ্রামের মৃত আব্দুল গফুর মন্ডলের ছেলে।
উল্লেখ্য- ২০২০ সালের ১৯শে এপ্রিল উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানের, পাংশা বাঁশআরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত নিজস্ব গোডাউন থেকে ৩০ কেজির ১৩৪ বস্তা সরকারি চাল এবং এক কেজি ওজনের ১৩৫ প্যাকেট পাট বীজ উদ্ধার করেছিলো পাংশা থানা পুলিশ।
২০২০ সালের ১৯শে এপ্রিল পাংশা মডেল থানার এস আই ননী গোপাল বাদী হয়ে আব্দুর রাজ্জাক শাহকে প্রধান আসামি এবং যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমানকে দুি নম্বর আসামী করে এবং কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করে ৪০৬/৪০৯/৩৪ ধারায় মামলা করা হয়। যার মামলা নং ৬।
ঐ ঘটনার পরে ইউপি চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত হন তিনি। পরবর্তীতে হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসেন। ২৬ অক্টোবর রাজবাড়ীর বিশেষ আদালতে জামিনের জন্য আবেদন করেন কিন্তু মহামান্য আদালত তাকে জামিন না দিয়ে জেলহাজতে প্রেরণ করেন।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত