মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীর উপর হামলা
কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে রুক্কন উদ্দিন নামে এক ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার কামাল্লা ইউনিয়নের রাজনগর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এতে ওই ব্যবসায়ীর মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয়। রুক্কন উদ্দিন (৫২) রাজনগর গ্রামের মৃত. মদন বেপারীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রাজনগর কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন ও ঈমাম পরিবর্তনের বিষয় নিয়ে নূর-মোহাম্মদ মেম্বারের বসত ঘরে আলোচনা সভা চলছিল। সভা চলা কালে রুক্কন উদ্দিন ওই মসজিদ কমিটির সেক্রেটারি হওয়ার সুবাদে তিনি বর্তমান ঈমামকে রাখার পক্ষে প্রস্তাব করে এ নিয়ে রাঁজনগর গ্রামের মৃত. নজরুল ইসলামের ছেলে অরুন মিয়া (৩২) সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অরুন মিয়াসহ তার ভাই সাদেক(৩৬), ওমর মিয়া(২৭), জয়নাল আবেদীন(৪৪) ও তাজুল ইসলামসহ আরো ৫/৬ জন রুক্কন উদ্দিনের উপর হামলা চালায়।
এসময় অরুন মিয়া তার হাতে থাকা টর্চলাইট দিয়ে রুক্কন উদ্দিনের মাথায় আঘাত করিলে রুক্কন উদ্দিনের মাথায় রক্তাক্ত জখম হয়। পরে সভায় উপস্থিত সদস্যরা রুক্কন উদ্দিনকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।এ বিষয়ে অভিযুক্ত অরুন মিয়া বলেন, রুক্কন উদ্দিনকে আমি আঘাত করি নাই। এখানে জগড়া হয়েছে অনেক লোকজন জড়ো হয়েছে, রাতের অন্ধকারে কে মেরেছে আমি বলতে পারি না।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার
তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা
রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ
বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা
নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ
বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে
প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত
সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক
Link Copied