ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

জি-২০ সম্মেলনে ভিডিও লিংকে যুক্ত হবেন চীনা প্রেসিডেন্ট


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৯-১০-২০২১ দুপুর ১১:৪৭

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভিডিও লিংকের মাধ্যমে জি-২০ গ্রুপের নেতাদের সম্মেলনে যোগ দেবেন। শুক্রবার (২৯ অক্টোবর) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নোটিসে বলা হয়েছে, ৩০-৩১ অক্টবর রোমে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখবেন প্রেসিডেন্ট। ২০২০ সালের শুরুর পর চীন ছেড়ে কোথাও যাননি শি জিনপিং। ওই সময়ে বিশ্ব জুড়ে স্পষ্ট হতে শুরু করে করোনা মহামারী।

ধনী দেশগুলোর জোট জি-২০ সম্মেলনে শারিরীকভাবে উপস্থিত থাকছেন না আরও বেশ কয়েকজন নেতা। এর মধ্যে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তবে সম্মেলনের আয়োজক ইতালি আশা করেছিলো সব নেতারই মুখোমুখি দেখা হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিশ্চিত করেছেন তিনি সম্মেলনে উপস্থিত থাকবেন।

জি-২০ দেশগুলোই বৈশ্বিক কার্বনের ৮০ শতাংশই নিঃসরণ করে। স্কটল্যান্ডে জাতিসংঘের জলবায়ু সম্মেলন শুরুর আগে আশা করা হচ্ছে জি২০ সম্মেলন থেকে কার্বন নিঃসরণ কমাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। জলবায়ু সম্মেলনেও শারীরিকভাবে উপস্থিত থাকবেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

জামান / জামান

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না

ভারতের নৌবাহিনীর সেনাকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে স্পর্শকাতার তথ্য হাতিয়ে নিয়েছে পাকিস্তানের নারী গোয়েন্দা

সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের