ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় ভ্যানচালক হত্যার রহস্য উদঘাটন


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৯-১০-২০২১ দুপুর ৪:৩৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের গজারিয়া গ্রামের  আড়িয়াল খা নদী সংলগ্ন একটি ধানক্ষেতে হত্যার পর লাশ ফেলে যাওয়া ভ্যানচালক পারভেজ ফকিরের হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে ভাঙ্গা থানা পুলিশ।
 নিহত পারভেজ ফকিরের বাড়ি  মাদারীপুরের শিবচর উপজেলার বনাই মুন্সিকান্দি গ্রাম্।ে গত ১৫ অক্টোবর ওই স্থান থেকে এলাকাবাসীর সংবাদের প্রেক্ষিতে অজ্ঞাত হিসেবে ভাঙ্গা থানা পুলিশ লাশটি উদ্বার করে নিয়ে আসে। পরে আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রথমে  লাশটির পরিচয় সনাক্ত করা হয়। এ ঘটসায় ভ্যান গাড়িটির বিক্রয়ের সূত্র ধরে বেরিয়ে আসে হত্যাকারীদের আসল পরিচয়।
 বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকান্ডের মুল আসামী মাদারীপুরের শিবচর উপজেলার উতরাইল গ্রামের আজিজুল মুন্সী,একই এলাকার শরীফ কান্দি গ্রামের হৃদয় মাতুব্ব্র ,ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের আব্দুল শেখ এবং একই এলাকার ফজলুল হককে পুলিশ গ্রেফতার করে। এতে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের কথা স্বীকার করে এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক লুন্ঠিত ভ্যান ও অন্যান্য সামগ্রী উদ্বার করে।  
 
ফরিদপুরের ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গত ১৫ অক্টোবর  ২০২১ ইং তারিখে উক্ত স্থান থেকে অজ্ঞাত লাশ হিসেবে উদ্বারের পর আধুনিক প্রযুক্তির সাহায্যে লাশের পরিচয় ও হত্যাকারীদের সনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় এস.আই জুয়েল,এস.আই জয়ন্ত চৌধুরী সঙ্গীয় পুলিশ নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং এবং তাদের  স্বীকারোক্তি মোতাবেক  লুন্ঠিত ভ্যান ও মালামাল উদ্বার করা হয়। এ ঘটনায় জড়িত সব আসামীকে গ্রেফতার করা হয়েছে।  

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার