ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভাঙ্গা উপজেলা জাকের পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ২৯-১০-২০২১ রাত ৮:৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা জাকের পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টায় পুকুরিয়া স্কুলে এ সভার আয়োজন করেন উপজেলা জাকের পার্টি।উপজেলা জাকের পার্টির নবগঠিত কমিটির সভাপতি মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা জাকের পার্টির সভাপতি আজিজুর রহমান, কোতয়ালী থানা জাকের পার্টির সভাপতি আব্দুল মান্নান ফকির, চরভদ্রাসন উপজেলা জাকের পার্টির সভাপতি আশরাফ আলী রাজা খান, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক বায়েজীদুর রহমান ও সাংগঠণিক সম্পাদক মাসুম বিল্লাহ মাসুদ।
 
এসময় প্রধান অতিথি জাদু মিয়া বলেন, জাকের পার্টি শান্তির পার্টি। জাকের পার্টি কারো শত্রুও না, কারো প্রতিপক্ষও না। জাকের পার্টির প্রতীক গোলাপ ফুলের ঘ্রান প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জাকের পার্টি মারামারী- হানাহানি পছন্দ করে না। জাকের পার্টি সমাজের শান্তি চায়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার