পাটগ্রামে সাহিত্য-সংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতিক সংসদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল গ্রামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিশিষ্ট বাচিক শিল্পি মো.শওকত আলী।
শুক্রবার (২৯ অক্টোবর) দিনব্যাপী গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালিত হয়। অনুষ্ঠানে গ্রামীণ কৃষ্টি-কালচার তুলে ধরে কলা গাছের ঢোঙায় ও বাঁশের তৈরি গ্লাসে বিভিন্ন প্রকার গ্রাম্য খাবার খাওয়ানো হয়। শিদোল, মাছ, কচুশাক, ঢেকিশাক, কলিজি ভর্তা, পেলকা প্রভৃতি খাওয়ানো হয়। বিকেলে উৎসব পর্বের অনুষ্ঠানে কবিতা পাঠ, ভাওয়াইয়া, পল্লীগীতি গান পরিবেশন, লটারীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদের সভাপতি প্রকৌশলী দেলোয়ার হোসেন রংপুরী, এসময় উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন, লালমনিরহাট জেলা সাহিত্য-সংস্কৃতি সংসদের প্রধান উপদেষ্টা ও কবি ফেরদৌসি বেগম বিউটি, সাধারণ সম্পাদক ইরশাদ জামিল, সাংগঠনিক সম্পাদক মাজহারুল মোর্শেদ, পাটগ্রাম উপজেলা সাহিত্য-সংস্কৃতি সংসদের সভাপতি সায়েদুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক বেনু বেগম বিজলী প্রমূখ।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied