মানিকগঞ্জে অ্যাম্বুলেন্স খাদে পড়ে মামা-ভাগ্নে নিহত
মানিকগঞ্জে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২৯ অক্টোবর) রাত ৩টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মিতরা কালীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পিলারচর এলাকার জয়নাল প্রামণিকের ছেলে শাহিন প্রামাণিক (৪৫) ও রফিক খান (৩০)। এরা সম্পর্কে মামা-ভাগ্নে।
মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান জানান, এক আত্মীয়কে বিমানবন্দরে নামিয়ে দিয়ে অ্যাম্বুলেন্সের মাধ্যমে বাড়ি ফিরছিলেন শাহিন ও রফিক মিয়া। পরে পথে রাজধানীর গাবতলী থেকে মাদারীপুরের আরো তিন যাত্রী নিয়ে ফদিরপুরের দিকে রওনা দেন অ্যাম্বুলেন্স চালক ও তার সহযোগী। অতিরিক্ত গতির কারণে মানিকগঞ্জ সদরের মিতরা কালীবাড়ি মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদের পানিতে তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই যাত্রী মারা যান।
তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ডুবে যাওয়া গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।
জামান / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস