ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নড়াইলে বিবাহ অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্টের মালামাল সরবরাহে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ৫-২-২০২৬ বিকাল ৬:২৯

নড়াইল শহরের রুপগঞ্জের বাজার সংলগ্ন কুড়িগ্রামের বাসিন্দা শ্যামল ভট্টাচার্য্যরে বাড়িতে বিবাহ অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্টের মালামাল সরবরাহের নামে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার রাতে শহরের পুরাতন টার্মিনালস্থ শেখ রিজেন্সীতে সংবাদ সম্মেলন করেন সুন্দরবন ডেকোরেটরের সত্ত¡াধিকারী ও খুলনা মহানগর ডেকোরেটরস মালিক সমিতির সভাপতি মির্জা শরীফুল ইসলাম।
লিখিত বক্তব্যে সুন্দরবন ডেকোরেটরের সত্ত¡াধিকারী মির্জা শরীফুল ইসলাম বলেন,আমি নড়াইল শহরের রুপগঞ্জ বাজার সংলগ্ন কুড়িগ্রামের বাসিন্দা শ্যামল ভট্টাচার্য্যরে বাড়িতে বিবাহ অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্টের মালামাল সরবরাহের কাজ পাই।উক্ত কাজ সম্পূর্ণরুপে সমাধানের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মালামাল সংগ্রহের প্রয়োজন পড়ে।তারই ধারাবাহিকতায় নাটোর থেকে ৫লক্ষ টাকার সিনথেটিক ফুল ক্রয় করি।পরবর্তীতে আমি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বড়ইবাড়ি রোডের মো: বিপুল টেকনিশিয়ানের মালিকাধীন খেলনা ওয়ার্কসশপ থেকে বিভিন্ন মালামাল ক্রয়ের জন্য ২০হাজার টাকা বায়না করি।উক্ত প্রতিষ্ঠানে বায়না প্রদানের পর আমার ০১৭১১-১৩১৬৩৫ নম্বর মুঠোফোনে অপর মোবাইল ফোন নম্বর ০১৭৯৪-৭৮৭৭৮১ থেকে কল করে নিজেকে ব্যবসায়ী পরিচয় দেয় এবং তার নিজের ও মালামালের ছবি হোয়াটসআপে দেখিয়ে বলে আমি অর্ধেক দামে ইভেন্ট ম্যানেজমেন্টের মালামাল সরবরাহ করতে পারবো।আমি সরল বিশ^াসে তাকে বায়না বাবদ নিজ বিকাশ নম্বর থেকে দুইবার ২০হাজার টাকা প্রদান করি।পরবর্তীতে আমাকে মালামাল প্রদানে গড়িমসি শুরু করলে আমি কালিয়াকৈর থানা পুলিশের সহযোগিতা নিয়ে আমার মালামাল উদ্ধার করি।ওই প্রতারকের প্রতারণার কারণে অর্ডারের সাথে প্রদানকৃত মালামালের কোন সামঞ্জস্য পাইনি।আমার ধারনা প্রতারক চক্রটি দেশের বিভিন্ন প্রান্তের লোকজনের সাথে অভিনব কায়দায় প্রতারণা চালাচ্ছে।অভিনব প্রতারণা রুখতে এবং প্রতারকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মির্জা শরীফুল ইসলাম।

এমএসএম / এমএসএম

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু