ভূরুঙ্গামারীতে কুড়িগ্রাম-১ আসনে ত্রিমুখী ভোটের লড়াই, প্রার্থীরা আশাবাদী
কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী, নাগেশ্বারী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটের মাঠে জমে উঠেছে ত্রিমুখী লড়াই। যদিও এ আসনে মোট ছয়জন প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে বাস্তবতায় মূল প্রতিযোগিতা সীমাবদ্ধ থাকবে তিনজন শক্তিশালী প্রার্থীর মধ্যেই।
নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলহাজ্ব সাইফুর রহমান রানা। তিনি এর আগেও এই আসন থেকে নির্বাচন করেছেন এবং দীর্ঘদিন ধরে ভোটের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। মাঠপর্যায়ে সক্রিয়তা ও অভিজ্ঞতার কারণে তিনি এবার বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন এ কে এম মোস্তাফিজুর রহমান মোস্তাক। তিনি এই আসন থেকে টানা পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে দায়িত্ব পালন করেছেন। এলাকার উন্নয়নে তার ভূমিকা উল্লেখযোগ্য বলে মনে করেন স্থানীয়রা। অভিজ্ঞতা ও উন্নয়ন কর্মকাণ্ডের ভিত্তিতে তিনিও এবার নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদী। এছাড়াও জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ আনোয়ারুল ইসলাম। নতুন প্রার্থী হওয়া সত্ত্বেও মাঠপর্যায়ে তার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন এবং নিজেও বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। এ ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীক নিয়ে মোঃ হারিসুল বারী রনি, জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রার্থী আব্দুল হাই মাষ্টার এবং গণআধিকার পরিষদ থেকে ট্রাক প্রতীক নিয়ে বিনা ইয়ামিন মোল্লা নির্বাচনে অংশগ্রহণ করছেন।
নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম–১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬০ হাজার ২৭৫ জন। এর মধ্যে নাগেশ্বারী উপজেলায় ভোটার রয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৬৯৪ জন, যা এই আসনের সবচেয়ে বেশি ভোটার সংখ্যা। নাগেশ্বারী উপজেলায় মোট ১৩৯টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রশাসনিক দিক থেকে এই উপজেলায় রয়েছে ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা। অপরদিকে ভূরুঙ্গামারী উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৫৮১ জন। এই উপজেলায় ভোটগ্রহণের জন্য স্থাপন করা হয়েছে ৯২টি ভোট কেন্দ্র। ভূরুঙ্গামারী উপজেলায় প্রশাসনিকভাবে রয়েছে মোট ১০টি ইউনিয়ন।
ভোটার সংখ্যার দিক থেকে নাগেশ্বারী উপজেলা এগিয়ে থাকলেও ভূরুঙ্গামারী উপজেলাও নির্বাচনী ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দুই উপজেলার ভোটারাই কুড়িগ্রাম–১ আসনের চূড়ান্ত ফল নির্ধারণে বড় প্রভাব ফেলবে।
এদিকে ভূরুঙ্গামারীতে নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে, ততই প্রার্থীদের প্রচার-প্রচারণা জোরদার হচ্ছে। সভা-সমাবেশ, পোস্টার, ব্যানার ও ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে প্রার্থীরা নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভোটাররাও তাদের পছন্দের প্রার্থী বেছে নিতে আগ্রহী হয়ে উঠছেন।।সব মিলিয়ে কুড়িগ্রাম–১ আসনে এবারের জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয়, ভোটের মাঠে শেষ পর্যন্ত কার পক্ষে রায় দেন এই বিশাল সংখ্যক ভোটাররা।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ