ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ৫-২-২০২৬ বিকাল ৬:২৬

শেরপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা সরকারি গণগ্রন্থাগার এর সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে গ্রন্থাগার হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ। এ সময় অন্যান্য অতিথি মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোতাসিম বিল্লাহ রুবেল, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজুয়ান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি রফিক মজিদ, লাইব্রেরি অ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ নুরুন্নবী প্রমুখ বক্তব্য রাখেন। 
আলোচনা সভা শেষে গ্রন্থাগার দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা, বই পাঠ, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা এবং ২০২৫ সালের মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 
আলোচনা সভায় বক্তারা বলেন, শুধুমাত্র ডিভাইস নির্ভর না থেকে কাগজের বইয়ের প্রতি মনোযোগ বাড়াতে উপস্থিত শিক্ষার্থীদের আহবান করা হয়। সময় বলা হয়, বই পাঠ এর বিকল্প নেই, পাঠ্য বইয়ের পাশাপাশি জ্ঞান অর্জনের জন্য অন্যান্য বই পড়ে আলোকিত মানুষ হওয়ার পাশাপাশি আলোকিত দেশ করা সম্ভব। তাই সবাইকে লাইব্রেরী মুখী হতে হবে এবং কাগজের বই পড়তে হবে। তাহলে আমরা সমৃদ্ধশালী একটি বাংলাদেশ গড়তে পারবো। আমরা শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার, বড় চাকরিজীবী ও কর্মকর্তা হওয়ার পিছু ছুটছি ছেলেমেয়েদের নিয়ে। কিন্তু ভালো মানুষ এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য লাইব্রেরি চর্চায় সুযোগ না দিয়ে আমরা অভিভাবকরা শিশু-কিশোরদের কেবলমাত্র পাঠ্য বই ও গাইড বই এর মধ্যেই সীমাবদ্ধ করে রাখছি, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই ভয়াবহ।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত