ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

পাটুরিয়ায় চতুর্থ দিনের উদ্ধার অভিযান শুরু, এখনো ঘাটে পৌঁছায়নে রুস্তম


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩০-১০-২০২১ দুপুর ১২:১২
পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ফেরিডুবি ঘটনায় চতুর্থদিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। এর আগে উদ্বার অভিযানের তৃতীয় দিনে দিনব্যাপী উদ্ধার অভিযানে তিনটি ট্রাক উদ্ধার করা হয়।
 
তবে উদ্বার কাজে উদ্ধারকারী অপর জাহাজ রুস্তম আসার কথা থাকলেও এখনো ঘটনাস্থলে এসে পৌঁছায়নি।শনিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন উদ্ধার অভিযানে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তারা। উদ্ধারকারী জাহাজ হামজা'র কমান্ডার এসএম ছানোয়ার হোসেন বলেন, ফেরিডুবির পর থেকেই উদ্ধারকারী জাহাজ হামজা কর্তৃপক্ষ উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে। উদ্ধার অভিযানের তৃতীয় দিনে তিনটি ট্রাক উদ্ধার করা হয়েছে। এখনো নদীতে ডুবে আছে আরও দুইটি ট্রাক।এদিকে বৃহস্পতিবার বিকেলে উদ্বারকারী জাহাজ রুস্তম আসার কথা থাকলেও স্রোতের বিপরীতে আসতে হচ্ছে বলে রুস্তম নামের জাহাজটি ঘাট এলাকায় আসতে বিলম্ব হচ্ছে। দুপুরের মধ্যে রুস্তম ঘটনাস্থলে এসে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
 
 মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম বলেন, বুধবার সকালে ১৪টি ট্রাক-কাভার্ডভ্যান নিয়ে ফেরিঘাট এলাকার ৫ নাম্বার পন্টুনে এসে ডুবে যায় আমানত শাহ নামের বড় একটি ফেরি। এরপর থেকে সেখানে ফায়ার সার্ভিস, নেভি এবং বিআইডব্লিউটিএ এর উদ্ধারকর্মী এবং ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। তিনদিনের অভিযানে ১২টি ট্রাক-কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। ডুবে থাকা বাকী দুইটি ট্রাক উদ্ধারে ফের অভিযান চলছে। আজকে ডুবে থাকা ট্রাক দুটি উদ্ধার করা সম্পন্ন হবে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন