ফরিদপুরের কুটির খাল এবং স্লুইস গেট দখলমুক্ত
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার দাদুরিয়া বিলের জলাবদ্ধতা নিরসনে শেখর ও চতুল ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত কুটির খাল এবং স্লুইস গেট দখলমুক্ত করা হয়েছে।শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে খাল ও স্লুইস গেটটি দখলমুক্ত করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম।
সরেজমিনে গেলে জানা যায়, উপজেলার বিল দাঁদুড়িয়ার সঙ্গে কুমার নদের সংযোগ স্থাপন করেছে এ কুটির খাল। বর্ষা মৌসুমে পানি প্রবেশ ও মৌসুম শেষে পানি নিষ্কাশনে খালটি বড় ভূমিকা রাখে। এ সময় উল্লিখিত দুই ইউনিয়নের শত শত মৎস্যজীবী এ খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন।
কিন্তু এ বছর স্থানীয় একটি প্রভাবশালী মহল খালটির প্রবেশ পথে বাঁধ দিয়ে এককভাবে মাছ ধরায় বঞ্চিত হচ্ছিল শেখর ইউনিয়নের সাধারণ মৎস্যজীবীরা। এতে ক্ষিপ্ত হয়ে শেখরের দুর্গপুর গ্রামের লোকজন কুমার নদের মোহনায় অবস্থিত স্লুইস গেট বন্ধ করে দেয়। ফলে পানি নিষ্কাশন বন্ধ হয়ে বিলটির হাজার হাজার একর জমির শুকনো মৌসুমের ধান চাষ হুমকির মুখে পড়ে।
এলাকাবাসীর দাবির মুখে ইউএনও রেজাউল সরেজমিনে উপস্থিত থেকে খালটি উন্মুক্ত করে স্লুইস গেট খুলে দেওয়াসহ সব ধরনের বাঁধ ও ভেসাল জাল অপসারণের নির্দেশ দিয়ে সর্বসাধারণের জন্য খালটি উন্মুক্ত করেন।
স্থানীয় জনগণ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং গ্রাম পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম জানান, দাদুরিয়া বিলের জলাবদ্ধতা নিরসনে জনগণের দারির পরিপ্রেক্ষিতে কুটির খাল ও স্লুইস গেট দখলমুক্ত করা হয়। এছাড়াও উক্ত খালের প্রবাহে বাধা সৃষ্টিকারী জাল/বাঁধাসমূহ অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ অনুমতি ব্যতিরেকে এই স্লুইস গেইট খোলা বা বন্ধ করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied