মানিকগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপিত
মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই শ্লোগানে মানিকগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ সফলভাবে উদযাপিত হয়েছে।এ দিবস উপলক্ষে শনিবার (৩০ অক্টোবর) মানিকগঞ্জ সদর থানা হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহীদ রফিক সড়ক ও নগর ভবনের সামনের সড়ক হয়ে রিজার্ভ ট্যাংকি মোড়ে,কমিউনিটি পুলিশিং ফোরাম প্রধান কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের প্রধান উপদেষ্টা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম (বার) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহিউদ্দিন। এসময় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুস সালাম, যুগ্মসাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন সাব ইন্সপেক্টর মোঃ মনিরুজ্জামান পিপিএম এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহন করেন মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সালাম চৌধুরী।''চলে যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে'' বাংলা মায়ের কোটি কোটি সন্তান, মুসলিম- হিন্দু- বৌদ্ধ- খ্রিষ্টান এই শ্লোগানে জেলার বিভিন্ন থানা পুলিশ সদস্যসহ সহস্রাধিক ব্যক্তিবর্গ র্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied