পাইকগাছার হরিঢালী ইউপি নির্বাচনে ৬৩ প্রার্থীর লড়াইয়ে কদর বেড়েছে ভোটারদের
খুলনার পাইকগাছার হরিঢালী ইউপি নির্বাচনে ৬৩ প্রার্থীর লড়াইয়ে কদর বেড়েছে ভোটারদের। এক ইউপি নির্বাচনে প্রার্থীদের ছড়াছড়িতে ভোটারদের পড়তে হচ্ছে টানাহেঁচড়ার মধ্যে। কে কার চা,পান খাবে আর কাকে ভোট দেবে এই নিয়ে চলছে আলোচনা -সমালোচনা। উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে ইতিমধ্যেই নির্বাচন শেষ হয়েছে ৯ টির। বাকি একটি ইউপি নির্বাচন
আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য হবে। আর সেই নির্বাচনে পাইকগাছার ১নং হরিঢালী ইউনিয়ন থেকে ৬৩ প্রার্থীর লড়াই জমে উঠেছে। নির্বাচনে তিনজন চেয়ারম্যানসহ ৬৩ সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী ৯ টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রের মধ্যে ৪ টি কেন্দ্র খুবই ঝুকিপূর্ণ বলছেন। উপজেলার হরিঢালী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তার মৃত্যুতে গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচন স্থগিত ঘোষনা করেন নির্বাচন কমিশন। বর্তমানে ৩ জন চেয়ারম্যান,১২ জন সংরক্ষিত ও ৪৮ জন সাধারণ সদস্য প্রার্থী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে ২২ হাজার ৫ শতাধিক ভোটার ৯ টি ওয়ার্ডে ১০টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে উপজেলা নির্বাচন অফিসার কামাল উদ্দীন আহমেদ বলেন। আ'লীগ প্রার্থী শেখ বেনজীর আহম্মেদ বাচ্চু সভা সমাবেশ করলেও স্বতন্ত্র প্রাথী আবু জাফর সিদ্দিকি রাজু ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জিএম বাবলুর এখনও কোন সভা সমাবেশ চোখে পড়েনি। বর্তমান চেয়ারম্যান রাজুর পিতা মরহুম রফিক সরদার দীর্ঘ ৩৫ বছরের অধিক সময় এ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগনের সেবা করেছেন। তার মৃত্যুতে তার ছেলে রাজু পর পর দুবার চেয়ারম্যান নির্বাচিত হন। এবারও তিনি সর্বাধিক ভোটে নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেছেন । আ'লীগ প্রাথী বাচ্চু বলেন, ভোট অবাধ ও সুষ্ঠু হবে।এক্ষেত্রে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো। তবে ভোটের আমেজ ধরে রেখেছে ইউপি সদস্য প্রাার্থীরা বলে জানান ভোটারা। চেয়ারম্যান প্রার্থী নিয়ে দুইজনকে নিয়ে চলছে চুল চেরা বিশ্লেষণ। তবে শেষ পর্যন্ত কে হবেন ইউপি চেয়ারম্যান তা দেখার অপেক্ষায় ভোটাররা। ইউপি নির্বাচনে সার্বিক পরিস্থিতি নিয়ে ওসি জিয়াউর রহমান বলেন, এলাকায় সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশ বজায় আছে। নির্বাচনের সময়ও এমনটি থাকবে। কেউ কেন প্রকার অপ্রীতিকর পরিবেশ সৃষ্ঠি করার অপতৎপরতা করলে তা কঠোর হস্থে দমন করা হবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত