ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নিসচার উদ্ধোগে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৩০-১০-২০২১ বিকাল ৫:১৯

পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়। গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি। এ প্রতিপাদ্য কে সামনে রেখে মুন্সিগঞ্জে  নিরাপদ সড়ক চাই ( নিসচা) উদ্ধোগে গাড়ি চালকদের মাঝে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৪০ অক্টোবর শনিবার সদরের সুপার মার্কেট অধীনস্থ মুক্তিযোদ্ধা ভবন হলরুমে নিরাপদ সড়ক চাই মুন্সিগঞ্জ জেলা শাখার আয়োজনে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।

নিসচার মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে সিনি.সহ সভাপতি পিয়ার হোসেনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া - মুন্সিগঞ্জ ৩ আসনের সাংসদ এবং বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড মৃণাল কান্তি দাস। অনুষ্ঠানের প্রধান উদ্বোধক জেলা সুপার আব্দুল মোমেন, পিপিএম। প্রধান বক্তা হিসেবে চিত্রনায়ক ও নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে নিসচা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাদেক হোসেন বাবুল ও লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ, দপ্তর সম্পাদক ফিরোজ আলম, মেট্রোসেম সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল্লাহ, প্রেসক্লাব সভাপতি মীর নাসির উদ্দীন উজ্জল, পৌর মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ( বিআরটিএ) মুন্সিগঞ্জ সহ পরিচালক রুহুল আমীন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল উপস্থিত ছিলেন।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন নিসচার মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক মাহবুব আলম লিটন।
এ সময় বক্তরা গতিসীমা মেনে গাড়ি চালানো, ট্রাফিক আইন মানা, যানবাহন চলাচলের বিভিন্ন বিষয়ে সতর্কতা অবলম্বন করা সহ চালকদের বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা দেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার