পাটুরিয়ায় ফেরিডুবি: উদ্বার অভিযানের সমাপ্তি ঘোষণা
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ার ৫ নম্বর ঘাট এলাকায় কাত হওয়া রো রো ফেরি আমানত শাহ থেকে ডুবে যাওয়া যানবাহন উদ্বার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। চতুর্থ দিনের অভিযানের মাধ্যমে ফেরি থেকে ডুবে যাওয়া ১৪টি ট্রাক-কাভার্ডভ্যান এবং চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন অথরিটি'র যুগ্ম পরিচালক ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে ফেরি আমানত শাহ ডুবির ঘটনায় মোট চারদিন অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডুবে যাওয়া সকল যান উদ্ধার করা সম্ভব হয়েছে। তারপরও কেউ যদি কোন যানের বিষয়ে অভিযোগ নিয়ে আসে সেটিও গুরুত্ব দিয়ে দেখা হবে। এছাড়াও ফেরি আমানত শাহ ও এর আশেপাশের এলাকায় চিরুনি তল্লাশি অভিযান পরিচালনা করবে ডুবুরি দলের সদস্যরা। নতুন করে কোন কিছুর সন্ধান পাওয়া গেলে তা উদ্ধারে অভিযান চালানো হবে বলে জানান তিনি।
শনিবার সকাল সাড়ে নয়টায় উদ্বারকারি জাহাজ হামজার সাথে যোগ দেয় উদ্বারকারী জাহাজ রুস্তম। সকাল ১০টায় উদ্ধারকারী হামজা চতুর্থ দিনের উদ্ধার অভিযানে একটি মোটরসাইকেল ও বেলা পৌনে ১১টার দিকে কাভার্ড ভ্যানটি উদ্ধার করতে সক্ষম হয়। গত তিনদিনের উদ্ধার অভিযানে ১২ যানবাহন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এর আগে ২৭ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ১৪টি যানবাহনসহ পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে ডুবে যায় আমানত শাহ। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান। সাড়ে ১০ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত ফেরি থেকে চারটি পণ্যবাহী ট্রাক উদ্ধার করতে সক্ষম হয় হামজা। পরে রাত সাড়ে ৮টার দিকে প্রথম দিনের মতো উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।পরদিন বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত জাহাজ হামজা উদ্ধার অভিযান চালিয়ে পাঁচটি কাভার্ডভ্যান উদ্ধার করে। পরে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। তৃতীয় দিনে শুক্রবার সকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ডুবে যাওয়া ফেরির ভেতর থেকে তিনটি যান উদ্ধার করতে সক্ষম হয় হামজা।
এমএসএম / জামান
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied