মেঘনা নদীতে স্পিডবোট-ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
মেঘনা নদীতে স্পিডবোট-ট্রলারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও আহত ৮ জন হয়েছে।শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজন হলেন পাশ্ববর্তী জেলা নরসিংদী সদরের সঙ্গীতা এলাকার ফরিদ মিয়া (৪৫) ও বাঞ্ছারামপুর উপজেলার সলিবাবাদ ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক মাহাবুবুর রহমান জুয়েল (৩৫)।ফরিদ নরসিংদীর সদরের সঙ্গীতা এলাকার জুলফু মিয়ার ছেলে ও জুয়েল বাঞ্ছারামপুর উপজেলার হোসেনপুরের খুরশিদ মিয়ার ছেলে।এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি রাজু আহমেদ বলেন, যাত্রীবাহী স্পিডবোটটি ১০/১২ জন যাত্রী নিয়ে নরসিংদী থেকে মরিচাকান্দি নৌঘাটে যাচ্ছিল। পথে একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধারের পর ঢাকায় নেওয়া পথে জুয়েলের এবং নরসিংদী নেওয়ার পথে ফরিদ মিয়ার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied