ফেরি আমানত শাহ উদ্বারে বেসরকারী কোম্পানীর সাথে ২ কোটি টাকা চুক্তি
মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে পানিতে আংশিক ডুবে থাকা আমানত শাহ ফেরিটিকে উদ্ধারের জন্য চট্টগ্রামের বেসরকারি কোম্পানি জেনুইন এন্টারপ্রাইজের সঙ্গে দুই কোটি টাকা মৌখিক চুক্তি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ)।রোববার দুপুর সোয়া একটার দিকে জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেডের কর্মকর্তা বদিউল আলম মৌখিক চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় তিনি বলেন,সোমবার বিকেলের দিকে আমানত শাহ ফেরি তোলার জন্য আমাদের সকল ধরনের যন্ত্রাংশ নিয়ে পৌঁছাবে উদ্ধারকারী একটি টিম। প্রথম ডুবুরি দল দেখবে। এরপর তাদের তথ্যের ওপর উদ্ধার অভিযানের প্রস্তুতি নেয়া হবে। আমাদের চেষ্টা থাকবে যাতে ফেরিটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা যায়।
এর আগে দুর্ঘটনার চার দিনের মাথায় ঘাটে উদ্ধার অভিযান শেষের ঘোষণা দেয় বিআইডব্লিউটিএ। কর্মকর্তারা জানান, পানিতে তলিয়ে থাকা ফেরির সব যানবাহন উদ্ধার করা হয়েছে। এ কারণে ফেরি পানিতে রেখেই শনিবার রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযান শেষ করা হয়েছে। রোববার সকালে ফেরি উদ্ধারে বেসরকারি সহযোগিতা নেয়ার কথা ভাবার বিষয়টি জানায় বিআইডব্লিউটিএর কর্মকর্তারা।
বিআইডব্লিউটিএ সূত্র জানায়, আমানত শাহ ফেরির স্বাভাবিক সময়ের ওজন ৬০০ টন। কয়েক দিন পানিতে আংশিক ডুবে থাকায় এর ওজন হয়েছে প্রায় এক হাজার টনের মতো। পাটুরিয়া ঘাটে উদ্ধারকারী জাহাজ হামজা ও প্রত্যয়ের সক্ষমতা ৬০ টনের মতো।
গত বুধবার সকালে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে আমানত শাহ ফেরিটি কাত হয়ে আংশিক ডু্বে যায়। এসময় ফেরিতে থাকা ১৪টি ট্রাক-কাভার্ড ভ্যান এবং সাত থেকে আটটি মোটরসাইকেল পানিতে পড়ে যায়।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
Link Copied